Saturday, April 4, 2026

অধিকাংশ হোর্ডিং ‘বেআইনি’! MHDA-র সমীক্ষা সামনে আসতেই বিপাকে মুম্বইয়ের শিন্ডে সরকার

Date:

Share post:

মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে! মুম্বই (Mumbai) শহরের যেদিকে চোখ যায় সেদিকেই শুধু বড় বড় ব্যানার, পোস্টার। মুম্বইয়ের বিলবোর্ডকাণ্ডের স্মৃতি এখনও টাটকা। ধুলোঝড়ে বিলবোর্ড ভেঙে তার নীচে চাপা পড়ে প্রাণ হারান ১৬ জন। সেই ঘটনার পরই তৎপর প্রশাসন। কিন্তু তদন্তে নামতেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। বানিজ্যনগরী জুড়ে যে সব বিজ্ঞাপন হোর্ডিং, বিলবোর্ড রয়েছে, তা নিয়ে শুরু হয় খোঁজখবর। আর সেই সন্ধান চালাতেই জানা গেল মুম্বইয়ের রাস্তায় লাগানো ৬২ হোর্ডিংয়ের মধ্যে ৬০টির ক্ষেত্রেই কোনও ছাড়পত্র নেই! সম্প্রতি মহারাষ্ট্র হাউসিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি (MHDA) একটি সমীক্ষা চালায়। সেই সমীক্ষা থেকেই এমন সত্য সামনে এসেছে। লোকসভা ভোট মিটতেই এমন অভিযোগে বেশ চাপে শিণ্ডে সরকার।

MHDA একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিজ্ঞাপনদাতাদের জন্য নোটিশ জারি করেছে। সেই নোটিশে বলা হয়েছে, অবিলম্বে যেন তারা কর্পোরেশনের থেকে এনওসি সংগ্রহ করে। যদি এই সমস্ত নিয়ম বিজ্ঞাপনদাতাদের ঠিকঠাকভাবে মেনে চলতে হবে। আর নিয়ম ঠিকমতো না মানলে বিজ্ঞাপনের অনুমতি প্রত্যাহার করে নেওয়া হবে। একই সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। এমএইচডিএ-র তরফে আরও জানানো হয়েছে বিএমসি-র অনুমতি নিয়ে শহরে লাগানো বেশিরভাগ হোর্ডিংয়ের ক্ষেত্রেই এনওসি নেই। বেআইনিভাবে সেগুলি লাগানো হয়েছে বলে খবর।

তবে মুম্বইয়ের বিলবোর্ডকাণ্ডের পর পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নির্দেশে সমীক্ষা চালিয়েছিল এমএইচডিএ। শহরের সমস্ত হোর্ডিং, ব্যানারগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হয়। তবে যে সব সংস্থা বেআইনি ভাবে হোর্ডিং লাগিয়েছে, তাদের অবিলম্বে সেগুলি সরিয়ে নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশ মানা না হলে হোর্ডিংগুলি ভেঙে ফেলা হবে বলেও নোটিশে পরিষ্কার জানানো হয়েছে।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...