Tuesday, March 17, 2026

বেলঘরিয়ায় শ্যুটআউটের ঘটনায় আটক ২, আতঙ্কে ব্যবসায়ীর পরিবার

Date:

Share post:

শনিবার ভরদুপুরে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়া রথতলা মোড়ে এক ব্যবসায়ীর গাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় (Shoot out at Belgharia) দুজনকে আটক করেছে পুলিশ। ধৃতরা হলেন সানি এবং ভিকি (Sunny and Vicky) । টিটাগর জি সি রোড এবং টিটাগর স্টেশন রোড থেকে এই দুজনকে আটক করার পর জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। ধৃতদের মধ্যে সানি দুষ্কৃতী শাহজাহাদের ঘনিষ্ঠ বলে জানতে পেরেছে পুলিশ।

বারাকপুরের তাল বাগানের বাসিন্দা প্রতিষ্ঠিত ব্যবসায়ী অজয় মণ্ডল (Ajay Mondal) বহু বছর ধরে প্রমোটিং ব্যবসার সঙ্গে জড়িত।শ্যুট আউটের ঘটনার ২৪ ঘণ্টা কেটে গেলেও তাঁর এবং পরিবারের বাকি সদস্যদের আতঙ্কের ঘোর কাটছে না। ব্যবসায়ী জানিয়েছেন, শাহজাহাদের তরফে কোন কোন না এলেও বিহার থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। শনিবার থানায় পুলিশকে অজয় যখন ঘটনার বিবরণ দেন তখন পুলিশের সামনেই তাকে ফোন করে তিহার জেলে বন্দি থাকা এক দুষ্কৃতী। ফোনের ও প্রান্ত থেকে তাঁকে ভয় দেখিয়ে বলা হয়, এবার বেঁচে গেলেও পরেরবার গুলি মিস হবে না। এই ঘটনায় আর কারা কারা যুক্ত তাঁদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

 

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...