Friday, April 3, 2026

ব্রাজিলে কোপার দল নিয়ে বিস্ফোরক রোনাল্ডিনহো, সোশ্যাল মিডিয়ায় দিলেন ক্ষোভ উগরে

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকদিন, তারপই শুরু কোপা আমেরিকা কাপ। ২৫ জুন এই টুর্নামেন্টের অভিযান শুরু করতে পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল। প্রথম ম্যাচে তাদের সামনে কোস্টারিকা। তবে তার আগে দল নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন বিশ্বকাপজয়ী ফুটবলার রোনাল্ডিনহো। কোপায় ব্রাজিলের দল নির্বাচন নিয়ে বেজায় চটেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগ্রে দিয়েছেন রোনাল্ডিনহো।

এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডিনহো লেখেন, “ এবার কোপায় ব্রাজিলের কোনও ম্যাচ দেখব না। জয় উদযাপনও করব না। অনেক হয়েছে। আমরা সাম্প্রতিক সময়ের সবচেয়ে জঘন্য দলটা নিয়ে কোপায় নামতে চলেছি। এই দলটায় কোনও নেতা নেই। যতসব মধ্যমানের ফুটবলারে ভর্তি। এমন খারাপ অবস্থা আমাদের আগে কখনও হয়নি। জার্সির প্রতি ভালোবাসা না থাকলে এমনই হয়। ব্রাজিলের ফুটবল যাঁরা ভালবাসেন তাঁদের কাছে এটা দুঃখের মুহূর্ত। ম্যাচ দেখার জন্য কোনও অনুপ্রেরণাই খুঁজে পাচ্ছি না। সাম্প্রতিক কালের সবচেয়ে জঘন্য দল হয়েছে এটা। ফুটবল খেলোয়াড় হওয়ার অনেক আগে থেকেই আমি খেলাটাকে অনুসরণ করি। এত খারাপ পরিস্থিতি আগে কোনও দিন দেখিনি। জার্সির প্রতি ভালবাসা, হার-না-মানা জেদ এবং ফুটবলের প্রতি ভালবাসার কোনও চিহ্নই নেই এই দলটায়।”

এরপরই তিনি আরও বলেন, “ আবার বলছি, আমার দেখা সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে ব্রাজিলের এই দলটা। লজ্জার ব্যাপার। আমি তাই পদ থেকে সরে যেতে চাই। কোপা আমেরিকার একটা ম্যাচও দেখব না। একটা জয়ও উপভোগ করব না।”

এদিকে রোনাল্ডিনহোর এই মন্তব্যের পালটা দিয়েছেন রাফিনহা। তিনি বলেন, “ রোনাল্ডিনহো এমন কথা বলেছে? আমি জানি না এটা বিজ্ঞাপন কি না। তবে সে দিনই শুনছিলাম ভিনিসিয়াসের কাছে টিকিটের আব্দার করছিল। ম্যাচ দেখতে আসতে চেয়েছে। তবে ওর কথায় আমি অবাক।”

আরও পড়ুন- জয় দিয়ে ইউরো কাপের অভিযান শুরু ইতালির


Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...