Thursday, April 2, 2026

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপুটে জয় ভারতের, শতরান স্মৃতির

Date:

Share post:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয় পেল ভারতীয় দল। এদিন তারা দক্ষিণ আফ্রিকাকে হারালো ১৪৩ রানে । ম্যাচে এদিন ব্যাট হাতে দাপট দেখান স্মৃতি মান্ধনা। ১১৭ রান করেন তিনি। ৪ উইকেট নেন আশা শোভানা। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল হরমনপ্রীত কৌরের দল।

ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কৌর। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে টিম ইন্ডিয়া। ১১৭ রান করেন স্মৃতি । ৩৭ রান দীপ্তি শর্মা। ৭ রান করেন শফালি ভার্মা। অধিনায়ক হরমনপ্রীত কৌড় করেন ১০ রান। ৩১ রান করেন পুজা বস্ত্রেকার। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ উইকেট নেন আয়াবোঙ্গা খাকা। মাসাবাতা ক্লাস নেন ২ উইকেট। একটি করে উইকেট নেন আনেরি, ম্লাবা এবং শাঙ্গাসে।

জবাবে ব্যাট করতে নেমে ১২২ রানে গুটিয়ে যায় দক্ষিন আফ্রিকা। সৌজন্যে আশা শোভানার ৪ উইকেট। ভারতীয় এই বোলারের দাপটে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান লাস-এর। ৩৩ রান করেন তিনি। ২৪ মারিজানে। টিম ইন্ডিয়ার হয়ে ৪ উইকেট শোভানার। ২ উইকেট নেন দীপ্তি শর্মা। একটি করে উইকেট নেন রেনুকা ঠাকুর সিং, পুজা বস্তাকার এবং রাধা যাদব।

আরও পড়ুন- NEET-এ ‘বেনিয়ম হয়েছে’, দুদিনেই উল্টো সুর শিক্ষামন্ত্রীর!

 

 

Related articles

IPL: ম্যাচ হেরেই পন্থকে তিরস্কার! আইপিএলের শুরুতেই বিতর্কে গোয়েঙ্কা

আইপিএলে (IPL) প্রথম ম্যাচ হেরেই স্বমহিমায় সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। অতীতেও দলের খারাপ পারফরম্যান্সের জন্য অধিনায়ক কেএল রাহুলকে...

হরধনু হাতে রামবেশী রণবীর! ‘রামা’র প্রথম লুক ফাঁস আলিয়ার 

সাত বছরের দীর্ঘ প্রতিক্ষা শেষে প্রকাশ্যে 'রামা'য় (Rama) রণবীর কাপুরের (Ranbir Kapoor) লুক। হনুমান জয়ন্তী উপলক্ষে প্রথম ঝলক...

“আমাদের পচা মাল…” তালডাংরার বিজেপি প্রার্থীকে তীব্র কটাক্ষ, দলীয় প্রার্থীর জয়ের বার্তা তৃণমূলের সেনাপতির

"আমরা যাঁদের ফেলে দিই, বিজেপি (BJP) তাঁদের মাথার উপরে বসায়। তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত হয়েছে। সিমলাপাল থানায়...

এবার দুর্দান্ত খেলা হবে: মালদহে পুরনো স্লোগান আরও তীব্র করলেন তৃণমূল সুপ্রিমো

ছাব্বিশের নির্বাচনের আগে ফের খেলা হবে স্লোগান তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। বৃহস্পতিবার, মালদহের (Maldah)...