Thursday, April 2, 2026

NEET-এ ‘বেনিয়ম হয়েছে’, দুদিনেই উল্টো সুর শিক্ষামন্ত্রীর!

Date:

Share post:

দুদিন আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেছিলেন NEET পরীক্ষায় কোনও দুর্নীতি হয়নি। তারপরই দুটি ডবল ইঞ্জিন রাজ্য থেকে চূড়ান্ত কেলেঙ্কারির রহস্য ফাঁস হতেই উল্টো সুর শিক্ষামন্ত্রীর গলায়। এমনকি দুর্নীতির সঙ্গে যুক্তদের কোনওভাবেই ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

রবিবারই বিহার পুলিশ NEET তদন্তে ৯ পরীক্ষার্থীকে নোটিশ দিয়েছে দুর্নীতিতে প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিযোগে। পাটনা থেকে ৬টি ব্যাক ডেটেড চেকও উদ্ধার হয়েছে যা প্রশ্নফাঁসের ‘পুরস্কার’ হিসাবে দেওয়া হয়েছিল বলে দাবি তদন্তকারীদের।

খোলাখুলিভাবে সব দুর্নীতি সামনে চলে আসার পরে দুর্নীতি স্বীকার করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, “বেনিয়ম পাওয়া গিয়েছে দুটি জায়গায়। সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। যদি এনটিএ-র কোনও উচ্চপদস্থ আধিকারিক অভিযুক্ত হন তবে কঠিন ফল ভোগ করতে হবে। এনটিএ-তে গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রয়োজন।”

রবিবার নিজের বক্তব্যেই কার্যত স্বীকার করে নেন দেশের শিক্ষামন্ত্রী যে দেশের ডাক্তার নিয়োগের সর্বোচ্চ নিয়ামক সংস্থার গোড়াতেই গলদ। এই দুর্নীতির প্রতিবাদে একদিকে বাংলার শিক্ষামন্ত্রী ডাক্তারির নিয়োগ প্রবেশিকা রাজ্যগুলির হাতে দেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন।

Related articles

বিচারকদের গায়ে হাত দেবেন না: প্ররোচনায় পা না দেওয়ার বার্তা মমতার, অভিযোগ সিএস-ডিজি-র বিরুদ্ধে

“যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে দয়া করে প্ররোচনায় পা দেবেন না। আমার উপর বিশ্বাস থাকলে কোনও উত্তেজনায় পা...

IPL: দলের কঠিন সময়ে চোট নিয়েই নামবেন ধোনি? জল্পনা তুঙ্গে

আইপিএলের (IPL) শুরুতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে (CSK) । দলের কঠিন সময়ে চোট নিয়েই খেলতে...

মালদহের ঘটনায় মুখ্যসচিব-ডিজিপি-এসপি ডিএম-কে শোকজ, শুনানিতে হাজিরার নির্দেশ শীর্ষ আদালতের

মালদহের (Maldah) সুজাপুর- কালিয়াচকে যেভাবে গভীর রাত পর্যন্ত বিচারকদের আটকে রাখা হয়েছিল তার তীব্র নিন্দা জানিয়ে এবার মুখ্যসচিব-ডিজিপি-এসপি...

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...