Saturday, March 14, 2026

কীভাবে ঘটল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভ.য়ঙ্কর দু.র্ঘটনা! উঠছে একাধিক প্রশ্ন

Date:

Share post:

ফের ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে যাত্রীবাহী রেল। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে শিয়ালদহ গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির সঙ্গে সংঘর্ষে এই দুর্ঘটনা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কমপক্ষে ১৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে। আহত ৬০ জনের বেশি। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কিন্তু কীভাবে ঘটল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়ঙ্কর দুর্ঘটনা? উঠছে প্রশ্ন, আসছে ভুরি ভুরি UPDATE. সিগন্যালিং ব্যবস্থার ত্রুটি, নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনার কবলে পড়তে হল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে? আজ, সোমবার দুর্ঘটনার পর এমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। মালগাড়ি চালক, গার্ড সহ নিকটবর্তী স্টেশনের আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, দুর্ঘটনার সময় একই লাইনে, একই অভিমুখে চলছিল মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেনটি।

এনএফ রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ নিশ্চিতভাবেই রেল খতিয়ে দেখবে। কিন্তু তার আগে প্রথম ও প্রাথমিক কাজ দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের উদ্ধার করা। জরুরিকালীন পরিস্থিতি সামাল দেওয়া। অন্যদিকে পুলিশ, বিপর্যয় মোকাবিলা দফতর, এনডিআরএফ, রেল পুলিশ, দমকল সহ স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু হয়েছে। অন্যদিকে, যাত্রীদের উদ্ধারে রেলের তরফে বিশেষ ট্রেন পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ হিসেবে রেলের একটি সূত্র জানাচ্ছে, মালগাড়িটি সিগন্যাল ব্রেক করে। সিগন্যাল ব্রেক করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের একই লাইনে চলে আসে মালগাড়িটি। তারপর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে ধাক্কা মারে মালগাড়িটি। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিকের ২টি পারসেল কামরা ও একটি যাত্রীবাহী কামরা (গার্ড কোচ) লাইনচ্যুত হয়ে যায়।

আরও পড়ুন- সিগনাল মানেননি মালগাড়ির চালক! তদন্তের আগেই ‘মৃতের’ ঘাড়ে দায় চাপালো রেল

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...