Friday, April 3, 2026

সিগনাল মানেননি মালগাড়ির চালক! তদন্তের আগেই ‘মৃতের’ ঘাড়ে দায় চাপালো রেল

Date:

Share post:

তদন্তের আগেই মৃত মালগাড়ির চালককে ‘অপরাধী’ বানিয়ে দিল রেল বোর্ড। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় তদন্ত শুরুর বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি। উদ্ধারকাজও মাঝপথে। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তারই মধ্যে রেল বোর্ডের চেয়ারম্যান ও সিইও জানালেন মালগাড়ির চালকই সিগনাল মানেননি।

রেল দুর্ঘটনার ক্ষেত্রে পিছনের গাড়ির চালকের উপর দায় চাপিয়ে দেওয়া অপেক্ষাকৃত সহজ। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই পিছনের গাড়ির চালকের মৃত্যু হয়েছে বলেই বেশির ভাগ দুর্ঘটনায় দেখা গিয়েছে। সোমবারের কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনাতেও তদন্ত শুরুর আগেই রিপোর্ট প্রকাশ রেল বোর্ডের। সিইও জয়া ভর্মা সিনহা জানান, “মালগাড়ির যে চালক, যিনি সিগনাল না মেনে এগিয়ে গিয়েছিলেন, তাঁর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় মালগাড়ির চালক, সহকারি চালক ও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গার্ডের মৃত্যু হয়েছে। মালগাড়ি সিগনাল না মেনে পিছন থেকে এসে কাঞ্চনজঙ্ঘাকে ধাক্কা মেরেছে।”

এমনকি যেখানে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির বগি থেকে আহত ও নিহত যাত্রীদের বের করে আনার কাজ চলছে, সেখানে রেল বোর্ডের সিইও সাফ জানিয়ে দেন, “উদ্ধারকাজ সম্পূর্ণ হয়েছে।”

তবে রেলের যাত্রী সুরক্ষা নিয়ে যে প্রশ্ন উঠেছে তাতেই শিলমোহর এদিন মেরেছেন রেলের সিইও। ঘটা করে গোটা দেশের রেলের নানা প্রকল্প উদ্বোধন করে বেড়ানো রেল দফতর যে আদৌ যাত্রী সুরক্ষা নিয়ে ভাবে না তা এই ঘটনায় প্রমাণিত। রেলের সিইও জানান, “দিল্লি-গৌহাটি রুটে এখনও কবচ ব্যবস্থা লাগু হয়নি। কাঞ্চনজঙ্ঘায় সেই ব্যবস্থা ছিল না।” এত পুরোনো রুটে যাত্রী সুরক্ষার বিষয় নিয়ে পদক্ষেপ নেওয়ার আগে এই রুটে একের পর এক বাড়ানো হচ্ছে বন্দে ভারতের মতো ট্রেন।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...