Thursday, June 25, 2026

শীতকালীন অধিবেশনেও SIR প্রতিবাদ: দলনেত্রীর বার্তা পৌঁছে দিলেন অভিষেক

Date:

Share post:

ঝাঁপিয়ে পড়ে তৃণমূল সাংসদেরা যেভাবে একযোগে এসআইআর (SIR)-বিরোধী আন্দোলনে শামিল হয়েছেন, তার তারিফ করেছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee)। বুধবার দিল্লিতে (Delhi) ২০ নম্বর রাজেন্দ্র প্রসাদ রোডের তৃণমূলের নতুন দলীয় দফতরে মধ্যাহ্নভোজে দলের সাংসদদের সঙ্গে মিলিত হন লোকসভার নতুন দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Benerjee)। সেখানেই ঘরোয়া আলাপচারিতার মধ্যে দিয়ে দলনেত্রীর বার্তা পৌঁছে দেন দলীয় সাংসদদের। সেই সঙ্গে নেত্রীর বার্তা, সংসদের শীতকালীন অধিবেশনেও এইআইআর নিয়ে প্রতিবাদ জারি রাখতে হবে তৃণমূল সাংসদদদের। সেসময় অন্য কোনও জোট শরিকরা এসআইআর নিয়ে মুখর না থাকলেও তৃণমূল কংগ্রেস এই তীব্র প্রতিবাদ জারি রাখবে। একই সঙ্গে তিনি বলেন, এখন সংসদের বাইরে ও ভিতরে তৃণমূলের সাংসদেরা বেশ ভাল ও ঝাঁঝাল আন্দোলন করছেন। জোট শরিকদের সঙ্গেও ফ্লোর কো-অর্ডিনেশন এবং অন্যান্য বিষয়েও যথেষ্ট তালমেল রয়েছে। এই বিষয়টিকে ধরে রাখতে হবে। ভাষাসন্ত্রাস এবং এসআইআরের বিরুদ্ধে প্রতিবাদ-আন্দোলন জারি রাখতে হবে। সেই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সাংসদদের সঠিক সময়ে সংসদে যেতে হবে, কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এবং সংসদে সময় দিতে হবে। এদিন দলীয় সতীর্থদের সঙ্গেই মধ্যাহ্নভোজ সারেন অভিষেক। আন্দোলন-কর্মসূচি ইত্যাদির বাইরেও অন্যান্য আরও নানা বিষয়ে ঘরোয়া পরিবেশে আলোচনা করেছেন তিনি। সংসদে কারা নিয়মিত যোগ দিচ্ছেন কিংবা দিচ্ছেন না বা এখনও পর্যন্ত কারা আসেননি এ-বিষয়ে ডেপুটি লিডার শতাব্দী রায়কে তালিকা জমা দিতে বলেছেন লোকসভার দলনেতা। নতুন চিফ হুইপ ডাঃ কাকলি ঘোষদস্তিদার অসুস্থ থাকায় এদিনের মধ্যাহ্নভোজে যোগ দিতে পারেননি। ছিলেন না সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও অভিনেতা সাংসদ শত্রুঘ্ন সিনহা। আরও পড়ুন:বিরোধীদের আন্দোলনে দিশাহারা: বিজেপির কুৎসার জবাব দিলেন কল্যাণ

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...