Saturday, June 20, 2026

আগামী সোমবার মন্ত্রীসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আগামী সোমবার ১৮ অগস্ট ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) ফের মন্ত্রিসভার বৈঠক ডাকায় জল্পনা তৈরি হয়েছে। জানা গেছে ওইদিন বিকেল চারটেয় নবান্নে বসবে মন্ত্রিসভার বৈঠক। সোমবার বৈঠক করে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ফের মন্ত্রিসভার বৈঠক ডাকলেন তিনি। মঙ্গলবার আগামী মন্ত্রিসভার বৈঠকের নির্ঘণ্ট জানিয়ে বিজ্ঞপ্তি জারি করলেন মুখ্যসচিব মনোজ পন্থ। এবার সাত দিনের মধ্যেই ফের বৈঠক ডাকা হল।

নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সোমবার বিকেল চারটেয় নবান্নে মন্ত্রিসভার বৈঠক বসবে। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী সহ তাঁর মন্ত্রিসভা। এই অল্প দিনের ব্যবধানে ফের বৈঠক ঘিরে জল্পনা বাড়ছে।
সূত্রের খবর, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের সংঘাত ক্রমশ বাড়ছে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের হেনস্থা থেকে শুরু করে বাংলা ভাষায় কথা বলায় আক্রমণ করার অভিযোগ উঠছে। এই বিষয়গুলি নিয়ে আগামী মন্ত্রিসভার বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী এমনই শোনা যাচ্ছে।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...