Saturday, April 4, 2026

শ্রবণ সমস্যায় বলিউডের মেলেডি ক্যুইন, কোনও কথাই শুনতে পাচ্ছেন না অলকা! 

Date:

Share post:

নয়ের দশকে বলিউডের মেলেডি ক্যুইন মানেই অলকা ইয়াগনিক (Alka Yagnik)। কখনও কুমার শানু আবার কখনও উদিত নারায়ণ, সুপারস্টার গায়কদের সঙ্গে জুটি বেঁধে কাজল, জুহি, মনীষা, রানি, করিনাদের উপহার দিয়েছেন একের পর এক ব্লকবাস্টার হিট গান। রোমান্স হোক বা বিরহ, অলকার কণ্ঠ যেন সব ইমোশনের জন্য পারফেক্ট। এই গায়িকা কী না কোন কথাই শুনতে পাচ্ছেন না? শ্রবণশক্তি পুরোপুরি অকেজো? হঠাৎ করে কী এমন হলো যার জেরে এত বড় সমস্যায় অলকা ইয়াগনিক? চিকিৎসকরা বলছেন, বিরল স্নায়ু রোগে আক্রান্ত গায়িকা (Alka Yagnik)!

এ ঘটনা কয়েক সপ্তাহ আগের। একদিন বিমান থেকে নামার পর আচমকাই অলকা অনুভব করেন যে তিনি কিছু শুনতে পাচ্ছেন না। শ্রবণের সমস্যা অনুভব করার পর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেন। ডাক্তার জানান বিরল স্নায়ু রোগে আক্রান্ত হয়েছেন গায়িকা। ঠিক এই কারণে সমাজমাধ্যম থেকে লম্বা বিরতি নিয়েছিলেন তিনি। সোমবার রাতে সেই খবর অনুরাগীর সঙ্গে ভাগ করে নেন। একজন কণ্ঠশিল্পীর কাছে গলার পাশাপাশি কানের গুরুত্ব অপরিসীম। শুনতে না পেরে গাইবেন কী করে? এই কথা ভেবেই ভেঙে পড়েন অলকা। তাঁর চিকিৎসকরা জানান, অনেক সময় অচেনা জীবাণুর আক্রমণ প্রতিহত করতে শরীর প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। যার সাময়িক প্রভাব অন্য প্রত্যঙ্গে পড়তে পারে। গায়িকার ক্ষেত্রেও সেটাই হয়েছে। এরপরই বিনোদন জগত তো বটেই, পাশাপাশি সমাজমাধ্যম থেকেও নিজেকে দূরে সরিয়ে নেন শিল্পী। শ্রবণশক্তি আচমকা হারিয়ে ফেললে জীবন কতটা দুর্বিষহ হতে পারে, সেটা তিনি উপলব্ধি করেছেন। তাই সমাজমাধ্যমে ফিরে এসেই এই প্রজন্মকে সারাক্ষণ হেডফোন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক করেছেন। নিজের সমস্যার কথা জানিয়ে গায়িকা লিখেছেন, ‘‘চিকিৎসার পাশাপাশি মনের জোর ফেরাতেও কিছুটা সময় লেগেছে। অবশেষে নিজেকে গুছিয়ে নিয়ে আবার আপনাদের মুখোমুখি’’।

অলকার খবর জানার পরেই উদ্বেগ প্রকাশ করেছেন ইলা অরুণ, সোনু নিগম (Sonu Nigam) সহ অন্যান্যরা। সকলেই শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...