Friday, June 26, 2026

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই বঙ্গ বিজেপিতে ব্যাপক বিদ্রোহ! চার কেন্দ্রেই হার নিশ্চিত

Date:

Share post:

রাজ্যে চার কেন্দ্রে আসন্ন বিধানসভার উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। আর তারপর থেকে শুরু হয়েছে ঘরোয়া কোন্দল। উপনির্বাচনের প্রার্থী নিয়ে বঙ্গ বিজেপিতে শুরু হয়েছে ব্যাপক গৃহযুদ্ধ। বিদ্রোহের মুখে দলীয় নেতৃত্ব। অভ্যন্তরীণ কোন্দল যে জায়গায় গিয়ে পৌঁছেছে, তাতে চার কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপির ভরাডুবি কার্যত সময়ের অপেক্ষা।

আগামী ১০ জুলাই উপনির্বাচন হবে মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ বিধানসভা আসনে। দেরিতে হলেও চার কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। মানিকতলায় ফের বিজেপির প্রার্থী হচ্ছেন কল্যাণ চৌবে। একুশের বিধানসভা ভোটে এই কল্যাণ হেরেছিলেন সাধন পাণ্ডের কাছে। ফের কেন তাঁকে প্রার্থী করা হল, তা নিয়ে উত্তর কলকাতায় দলের অন্দরে কানাঘুষো শুরু হয়েছে। মানিকতলা উপনির্বাচনে অভিনয় জগতের এক বিজেপি নেতার প্রার্থী হওয়ার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত কল্যাণ চৌবের উপরই ভরসা রাখছে দল।

এদিকে প্রার্থী ঘোষণা হতেই বাগদার বিজেপি কর্মীরা প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন। এমনকী বাগদায় গোঁজ প্রার্থী দেওয়ার ভাবনা স্থানীয় বিজেপি নেতৃত্বের। বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে বিনয়কুমার বিশ্বাসকে। ক্ষুব্ধ স্থানীয় বিজেপি নেতাকর্মীদের দাবি, প্রার্থী পরিবর্তন না হলে বড়সড় সিদ্ধান্ত নেবেন তাঁরা। প্রার্থী পরিবর্তন না হলে বাগদায় উপ নির্বাচনে বিজেপির ভরাডুবি নিশ্চিত। বিজেপির বাগদা-২ মণ্ডলের সভাপতি সমীরকুমার বিশ্বাস বলেন, বহিরাগত প্রার্থী করে বাগদাবাসীর ভাবাবেগে আঘাত করেছে দল। বাগদা উপনির্বাচনে বিজেপির পরাজয় নিশ্চিত। কোনও কিছুর বিনিময়ে বিনয়কুমার বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে বলেই দাবি তাঁদের।

প্রার্থী নিয়ে সংঘাত শুরু রায়গঞ্জেও। বিজেপির অন্দরেই প্রশ্ন, দলবদলুকে কেন প্রার্থী করা হল? রায়গঞ্জ উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে মানসকুমার ঘোষকে। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, দলে অনেক পুরনো নেতা-কর্মী আছেন, যাঁরা দীর্ঘদিন ধরে বিজেপি করছেন। তাঁদের মধ্যে থেকেই কাউকে উপনির্বাচনে প্রার্থী করা উচিত ছিল। কিন্তু সেটা না করে গত বছর পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল থেকে আসা এক দলবদলুকে কোন যুক্তিতে উপ নির্বাচনের প্রার্থী করা হল? এর ফল ভুগতে হবে দলকে।

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...