Wednesday, June 24, 2026

মানিকতলা উপনির্বাচন: মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পেশ তৃণমূলের সুপ্তি পাণ্ডের

Date:

Share post:

আজ, মঙ্গলবার মনোনয়ন জমা দিলেন মানিকতলা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে। মনোনয়ন জমা দেওয়ার আগে সকালে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। মনোনয়ন পেশের সময় সঙ্গে ছিলেন সুপ্তি পান্ডের মুখ্য নির্বাচনী এজেন্ট অনিন্দ্য কিশোর রাউত।

সাধন পাণ্ডের প্রয়াণের পর আইনি জটিলতায় প্রায় আড়াই বছর বিধায়ক শূন্য থাকার পর মানিকতলায় ফের ভোট। রায়গঞ্জ, রানাঘাট (দক্ষিণ), বাগদা বিধানসভার সঙ্গেই মানিকতলায় উপনির্বাচন হবে আগামী ১০ জুলাই। উত্তর কলকাতার এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেয়েবেলার ‘বন্ধু’। রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সাধন পাণ্ডের আসনে প্রার্থী তাঁর স্ত্রী সুপ্তি পাণ্ডে।

২০১১ সাল থেকেই মানিকতলা তৃণমূলের। একুশের বিধানসভা ভোটেও ৫০ শতাংশ ভোট পেয়েছে শাসক দল তৃণমূল। এই কেন্দ্র থেকেই জয়ের হ্যাটট্রিক করে মন্ত্রী হয়েছিলেন সাধন পাণ্ডে। বিগত নির্বাচনে এই কেন্দ্রে কল্যাণ চৌবেকে প্রার্থী করেছিল বিজেপি। এবারও এই কেন্দ্রে বিজেপি প্রার্থী কল্যাণ। ত্রিমুখী লড়াইয়ে কংগ্রেসের সমর্থনে প্রার্থী দিয়েছে বামেরাও। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী রাজীব মজুমদার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...