Saturday, April 4, 2026

বিশ্বকাপে সুপার আটের সূচি নিয়ে মুখ খুললেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক ?

Date:

Share post:

হাতে আর মাত্র একদিন, তারপরই টি-২০ বিশ্বকাপের সুপার আটের ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। সুপার আটের প্রথম ম্যাচে ভারতের সামনে আফগানিস্তান। তারপরের ম্যাচ বাংলাদেশ এবং শেষে খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর এবার সুপার আটের সূচি নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ক্ষোভ উগরে দিলেন তিনি।

এই নিয়ে রোহিত বলেন, “ প্রথম ম্যাচ খেলার তিন-চার দিনের মধ্যে বাকি ম্যাচগুলো খেলতে হবে। সূচিটা একটু চাপের। তবে আমরা এই ধরনের চাপের সঙ্গে অভ্যস্ত। খেলার মাঝে আমাদের প্রচুর ভ্রমণ করতে হয়। তাই এটা আমাদের জন্য কোনও অজুহাত হতে পারে না।“ সুপার আটে -এ পাঁচ দিনে তিনটি ম্যাচ খেলতে হবে ভারতকে। প্রথম ম্যাচ ২০ জুন। সেই দিন ভারতের সামনে আফগানিস্তান। এরপর ২২ জুন ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে। ২৪ জুন রোহিতদের সামনে অস্ট্রেলিয়া।

এদিকে সুপার আটের প্রস্তুতি নিয়েও মুখ খুলেছেন রোহিত। তিনি বলেন, “ আমরা নিজেদের শক্তি এবং দক্ষতার জায়গাগুলোয় গুরুত্ব দিতে চাইছি। দল হিসাবে আমরা যা করতে চাই, তা নিশ্চিত করতে চাই। ওয়েস্ট ইন্ডিজে খেলার যথেষ্ট অভিজ্ঞতা আমাদের রয়েছে। দলের সকলে জানে, কার কী করা উচিত। কাকে কী করতে হবে। দলের সকলে সামনের দিকে তাকাতে চাইছি। আমরা সকলেই ভীষণ উত্তেজিত টি-২০ বিশ্বকাপের এই পর্যায় পৌঁছে। দলের সকলে বিশেষ কিছু একটা করতে আগ্রহী। সকলেই একটা পার্থক্য তৈরি করতে চাইছে। আমরা সে জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে অনুশীলন করছি। দক্ষতার জায়গাগুলো আরও মজবুত করার চেষ্টা করছি।”

আরও পড়ুন- ‘বিশ্বকাপে এখনও ঋষভের সেরাটা আসেনি’, বললেন ইশান্ত


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...