Friday, June 19, 2026

QR কোডে নিমেষে সমাধান! বরানগরে নয়া উদ্যোগ বিধায়ক সায়ন্তিকার

Date:

Share post:

বরানগরে এবার “হাত বাড়ালেই বন্ধু”! সেলিব্রিটি তকমা নিয়ে শুধু ভোটে জেতা-ই নয়, যেমন কথা তেমন কাজ! “বিশ্রাম” শব্দটি যেন তাঁর অভিধানে নেই! প্রচণ্ড দাবদাহ, চাঁদিফাটা রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে টানা ২ মাস দিনরাত এককরে ভোটের প্রচার সেরেছেন। মানুষের অভাব, অভিযোগ, সমস্যার কথা শুনেছেন, সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। মানুষও তাঁকে দু’হাত ভরে আশীর্বাদ করেছে। এবার কথা রাখার পালা।

বরানগর তাঁকে ঘরে মেয়ে করেছে। বরানগরবাসীর নিত্যদিনের সুখ-দুঃখের ভাগীদার হতে ‘বিধায়ক কার্যালয়’ তৈরির কথা আগেই ঘোষণা করেছিলেন নবনির্বাচিত বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। যে কোনও সমস্যায় কাউন্সিলারদের পাশাপাশি বিধায়ককেও সরাসরি জানাতে পারবেন এলাকাবাসী। তার জন্য তৈরি করা হয়েছে কিউআর কোড। সেই কোড স্ক্যান করে গুগল সিটে সরাসরি বিধায়কের কাছে অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ। এই অভিযোগ ঘরে বসেই জানানো যাবে। পার্টি অফিসে গিয়ে হত্যে দেওয়ার প্রয়োজন হবে না।

কীভাবে অভিযোগ জানানো যাবে? বিধানসভা এলাকার জন্য একটি কিউআর কোড তৈরি করা হয়েছে। তা ভার্চুয়ালি সবার কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় লাগানো হবে। কেউ অভিযোগ জানাতে চাইলে তিনি মোবাইলে স্ক্যান তা করবেন। তখন খুলে যাবে গুগল পেজ। সেখানে নিজের নাম, ঠিকানা দিয়ে সমস্যার কথা লিখে সেন্ড অপশনে ক্লিক করলেই বিধায়কের টিমের কাছে তা পৌঁছে যাবে। এরপর বিধায়ক বা তাঁর টিমের সদস্যরা সমস্যার সমাধানের চেষ্টা করবেন।

আজ, মঙ্গলবার ওই কিউআর কোডের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সায়ন্তিকা। তিনি জানিয়েছেন, এআইয়ের যুগ চলছে। যুগের সঙ্গে তাল মেলাতে হবে। পিছিয়ে থাকলে চলবে না। কেউ সমস্যায় পড়লে যাতে ঘরে বসেই দ্রুততার সঙ্গে তা জানাতে পারেন, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে।তিনি নির্বাচনী প্রতিশ্রুতি পালনে দায়বদ্ধ। এর মাধ্যমে সাধারণ মানুষ যে কোনও জায়গা থেকেই তাঁর সমস্যার কথা বিধায়ককে জানাতে পারবেন। দ্রুততার সঙ্গে তা সমাধানের চেষ্টা করা হবে।

আরও পড়ুন- ভোররাতে শিয়ালদহে ‘অভিশপ্ত’ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, রেলের সুরক্ষা নিয়ে সরব ফিরহাদ

Related articles

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...