Monday, April 6, 2026

হাসপাতালে ভর্তি শীর্ষেন্দু মুখোপাধ্যায়! কতটা ‘সিরিয়াস’ সাহিত্যিক?

Date:

Share post:

শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি প্রবীণ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় (Shirshendu Mukhopadhyay)। পরিবার সূত্রে জানা যাচ্ছে কার্ডিয়াক সমস্যার কারণেই দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়েছে ‘মনোজদের অদ্ভুত বাড়ি’র লেখকের। আপাতত তিনি স্থিতিশীল আছেন।

হার্টের সমস্যার কারণে দীর্ঘদিন ধরেই পেসমেকার (Pacemaker ) ব্যবহার করেন সাহিত্যিক। চিকিৎসার নিয়ম অনুসারে নির্দিষ্ট সময় অন্তর পেসমেকার বদলাতে হয়। সাহিত্যিকের পেসমেকার পুরনো হয়ে গিয়েছিল বলে পরিবারের তরফে জানানো হয়। দুদিন আগে শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়ায় ৮৮ বছরের বর্ষীয়ান লেখকের বাড়ির লোকেরা কোনও রকমের রিস্ক নিতে চাননি। তাই তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক অপারেশন করার সিদ্ধান্ত নেন। আপাতত তিনি সুস্থ আছেন। আরও কয়েকটি মেডিক্যাল পরীক্ষার পর দিন দুয়েকের মধ্যেই হয়তো ছাড়া পেয়ে যাবেন বলেই মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...