Wednesday, June 24, 2026

বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই অবসরের ঘোষণা এই কিউই ক্রিকেটারের

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে নিউজিল্যান্ড। গতকাল নিয়মরক্ষার ম্যাচে পাপুয়া নিউ গিনি বিরুদ্ধে খেলতে নেমেছিল কিউইরা। সেই ম্যাচে দাপুটে জয় পায় কেন উইলিয়ামসনের দল। আর এই ম্যাচের পরই বড় ঘোষণা করলেন কিউই বোলার ট্রেন্ট বোল্ট। জানালেন , আন্তর্জাতিক ক্রিকেটে এটাই তাঁর শেষ দিন। অর্থ্যাত আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি।

ম্যাচ শেষে বোল্ট বলেন, “ শেষ দুদিন বেশ আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তবে সিদ্ধান্ত নেওয়ার পরে নতুন করে আর কিছু ভাবিনি। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলার মতো অবস্থায় নেই। শেষ ম্যাচটা দারুণ উপভোগ করেছি।“ এর আগে বোল্ট জানিয়েছিলেন, এটাই তার শেষ টি-২০ বিশ্বকাপ। তবে তিনি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরো অবসর নেবেন তা ভাবেননি কেউ।

এদিকে বোল্টের এই সিদ্ধান্ত নিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেন, ”সব ফরম্যাটের ক্রিকেটে সমান ধারাবাহিকতা বজায় রেখে খেলেছে বোল্ট। ওর সিদ্ধান্তকে সম্মান জানাই।“

আরও পড়ুন- বিশ্বকাপে সুপার আটের সূচি নিয়ে মুখ খুললেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক ?


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...