Tuesday, June 23, 2026

বাংলা থেকে নিয়ম ভেঙে গ্রেফতার! দুর্গাপুরে যোগী-পুলিশের ‘দাদাগিরি’

Date:

Share post:

বাংলা থেকে কোনও তথ্য ছাড়াই রীতিমত গাজোয়ারি করে এক সরকারি কর্মীকে গ্রেফতারের চেষ্টা করে উত্তর প্রদেশ পুলিশ। ঘটনায় শেষ পর্যন্ত বাংলার পুলিশের তৎপরতায় রোখা সম্ভব হয় ‘বেআইনি’ গ্রেফতারি। উত্তর প্রদেশে লোকসভায় সংখ্যা গরিষ্ঠতা হারানোর পরেও ক্ষমতা প্রয়োগ বন্ধ হয়নি যোগীরাজ্যের পুলিশের। কোনও রকমের আইন কানুনের তোয়াক্কা না করেই এখনও তাঁরা মঙ্গলবার দুর্গাপুরে যে বলপ্রয়োগের রাজনীতি দেখালো তা এককথায় নজিরবিহীন।

মঙ্গলবার সকালে বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বেরিয়েছিলেন দুর্গাপুর সিটি সেন্টারের পোস্ট অফিসের কর্মী মাখনলাল মিনা। পথে কিছু লোক তাঁকে বাইক থেকে নামিয়ে মারধর করে একটি গাড়িতে তুলে চম্পট দেয়। স্থানীয় মানুষ সেটা দেখতে পেয়ে তাঁর বাড়ির লোককে খবর দিলে তাঁরা দুর্গাপুর থানার দ্বারস্থ হন। এরপরই দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে সমস্ত নাকা চেকিং পয়েন্টে খবর দেওয়া হয়।

ঝাড়খন্ড ঢোকার সময় বাংলার পুলিশের কন্যাপুর ফাঁড়ির নাকা চেকিংয়ে আটকায় গাড়িটিকে। এরপর দুর্গাপুর থানার পুলিশ কন্যাপুরে পৌঁছে গোটা বিষয়টি জানতে পারে। উত্তর প্রদেশ পুলিশের দাবি মাখনলাল একটি প্রতারণার ঘটনায় অভিযুক্ত। তাঁকে গ্রেফতার করতে তাঁরা দুর্গাপুরে এসেছিলেন। আদতে রাজস্থানের বাসিন্দা মাখনলাল কর্মসূত্রে দুর্গাপুরে থাকতেন। কিন্তু ভিন রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে কোনও আসামীকে গ্রেফতার করার জন্য যে আইনি পথ মেনে চলার কথা তার ধারে কাছ দিয়েও যায়নি উত্তর প্রদেশ পুলিশ।

দুর্গাপুর পুলিশের দাবি গ্রেফতারির আইন মানা হয়নি। গ্রেফতারির পদ্ধতিতে ভুল রয়েছে। ভিন রাজ্যে গিয়ে কাউকে গ্রেফতার গেলে সংশ্লিষ্ট থানাকে জানাতে হয়। সেই সঙ্গে গ্রেফতারির পর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে অভিযুক্ত নিয়ে যাওয়া যায়। কিন্তু বাংলার পুলিশের সঙ্গে যোগাযোগ তো দূরের কথা, রীতিমত অপহরণের ভঙ্গিতে অভিযুক্তকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে যোগী রাজ্যের পুলিশ। দুর্গাপুর পুলিশ খতিয়ে দেখছে মাখনলালের বিরুদ্ধে কোনও অভিযোগ রয়েছে কিনা।

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...