Friday, April 3, 2026

মিলল না জামিন, বিচার বিভাগীয় হেফাজত বাড়ল কেজরির

Date:

Share post:

৩ জুলাই পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিচার বিভাগীয় হেফাজতের বাড়াল দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত। বুধবার ভার্চুয়াল মাধ্যমে জামিনের আবেদন খারিজ করে কেজরিওয়ালের তিহার জেলে থাকার মেয়াদ বাড়িয়ে দেন বিচারক ন্যায় বিন্দু।

বুধবার বিশেষ অবসরকালীন বেঞ্চে কেজরিওয়ালের জামিন মামলা ও গ্রেফতারির বিরুদ্ধে মামলা দুটির শুনানি হয়। গ্রেফতারির বিরুদ্ধে হওয়া মামলায় একদিকে কেজরির পক্ষের আইনজীবী গ্রেফতারির সময়ে সাক্ষ্য প্রমাণের দিকে নজর দাবি করেন বিচারকের। অন্যদিকরে ইডির পক্ষের আইনজীবী দাবি করেন তাঁদের কাছে পূর্ণাঙ্গ প্রমাণ রয়েছে গোটা আপ কোম্পানি কীভাবে আর্থিক দুর্নীতিতে জড়িত, সেই বিষয়ে। সেই সঙ্গে তাঁদের দাবি, কেজরিওয়াল সেই দুর্নীতির মাথা।

অন্যদিকে জামিন মামলায় কেজরির আইনজীবী ও ইডি, দুপক্ষই তাঁদের নথি পেশ করে বুধবার আদালতের সামনে। বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...