Thursday, May 14, 2026

অযোধ্যার রাম মন্দিরে আচমকা গুলি! মৃত নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ান

Date:

Share post:

বহু চর্চিত অযোধ্যার রাম মন্দিরে আচমকা গুলি! ঘটনায় নিরাপত্তার দায়িত্বে থাকা এক জওয়ানের মৃত্যু হয়েছে। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভক্তদের মধ্যে।প্রাথমিকভাবে জানা গিয়েছে, সার্ভিস রাইফেল পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে জওয়ানের মৃত্যু। আজ, বুধবার কাকভোরে ঘটনাটি ঘটেছে অযোধ্যার রামমন্দিরে। সেখানেই নিরাপত্তার দায়িত্বে ছিলেন ২৫ বছর বয়সী শত্রুঘ্ন বিশ্বকর্মা নামের এক এসএসএফ জওয়ান। এদিন ভোর ভোর ৫টা ২৫ মিনিট নাগাদ রামমন্দির চত্বরে আচমকাই গুলি চলার শব্দ শুনতে পান নিরাপত্তারক্ষীরা। দৌড়ে গিয়ে তাঁরা দেখেন শত্রুঘ্ন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা করা যায়নি। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

কিন্তু, কী ভাবে তাঁর গুলি লাগল তা এখনও তা পুরোপুরি স্পষ্ট নয়। কোনওভাবে তাঁর নিজের বন্দুক থেকেই ভুলবশত গুলি চলে গিয়েছে কি না তাও এখনও স্পষ্ট নয়। আত্মহত্যার জল্পনাও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। নিরাপত্তারক্ষীদের অনুমান, রাম মন্দিরে কর্তব্যরত ওই জওয়ান নিজের সার্ভিস রাইফেল পরিষ্কার করছিলেন। সে সময় ভুলবশত এই গুলি চলে গিয়ে থাকতে পারে। যদিও এই নিয়ে পুলিশের তরফে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি।

তবে রাম মন্দিরে এই ঘটনা প্রথমবার নয়। গত মার্চে একইরকমভাবে গুলিবিদ্ধ হয়েছিলেন এক জওয়ান। গুরুতর আহত হয়েছিলেন এক PAC জওয়ান। তাঁকে সংকটজনক অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয়েছিল। অনুমান করা হয়, তিনি নিজের সার্ভিস রাইফেল AK-47 পরিষ্কার করার সময় আচমকাই গুলি বেরিয়ে তাঁর বুকে লাগে। তবে তাঁকে টার্গেট করে গুলি চালানো হয়েছে কি না, তা নিয়ে অবশ্য সন্দেহ রয়েই গিয়েছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে অযোধ্যা পুলিশ।

 

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...