Friday, April 3, 2026

প্রিয়াঙ্কার গলায় কাটা দাগ, ছবি দেখে শিউরে উঠল নেটপাড়া

Date:

Share post:

গুরুতর আহত প্রাক্তন বিশ্বসুন্দরী। সমাজমাধ্যমে প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) ছবি দেখে চমকে উঠল নেটপাড়া। গলায় লম্বা কাটা দাগ, রক্তাক্ত নায়িকা। কিন্তু হঠাৎ কী হল? প্রায় বছর দশেক হল বলিউড ছেড়ে হলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন অভিনেত্রী। এ ছাড়াও আমেরিকায় স্বামী নিক জোনাস ও মেয়ে মালতী মেরি চোপড়া জোনসাকে নিয়ে সাজিয়েছেন সুখী গৃহকোণ। আচমকাই চোট পেয়ে শিরোনামে প্রিয়াঙ্কা!

দোস্তানা গার্ল এই মুহূর্তে ‘দ্য ব্লাফ’ নামের একটি ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত। শোনা যাচ্ছে মহিলা দস্যুদের গল্প নিয়ে তৈরি এই ছবিতে থাকছে ভরপুর অ্যাকশন। সেই দৃশ্যের শুটিং করার সময়ই চোট পান নায়িকা। নিজের গলায় কাটা দাগের ছবি দিয়ে অভিনেত্রী সমাজমাধ্যমে লেখেন, “পেশাগত প্রতিবন্ধকতা।”অ্যামাজ়ন প্রাইম ভিডিয়োতে এই ছবি মুক্তি পাবে। স্টান্ট করতে গিয়ে আঘাত লাগার কারণেই আপাতত কয়েকদিন শ্যুটিং করতে পারবেন না নায়িকা। তবে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন বলে খবর।

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...