Friday, June 19, 2026

আগুনে ভস্মীভূত আলিপুরদুয়ারের জলদাপাড়ার ঐতিহ্যবাহী হলোং বাংলো, আটটি ঘর পুড়ে ছাই

Date:

Share post:

ভয়াবহ আগুন জলদাপাড়া জাতীয় উদ্যানের হলোং বাংলোতে। ডুয়ার্স যাওয়া মানেই পর্যটকদের অন্যতম আকর্ষণ ছিল হলোংয়ের এই বাংলো। দেশ-বিদেশের পর্যটকদের পছন্দের জায়গা ছিল এই বাংলো। হলোং বাংলোর বুকিংয়ের চাহিদা সারা বছর মারাত্মক। মঙ্গলবার রাতে হঠাৎ আগুন লাগে সেই বাংলোয়। নিমেষের মধ্যেই জ্বলে ওঠে গোটা বাংলো। আগুনের লেলিহান শিখা ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে। বর্ষার মরশুমে জলদাপাড়া জাতীয় উদ্যান আপাতত বন্ধ রয়েছে পর্যটকদের জন্য। ফলে হলোং বাংলোয় কোনও পর্যটক ছিলেন না।

সূত্রের খবর, মঙ্গলবার রাত সাড়ে ন’টা নাগাদ হলোং বাংলোতে আগুন লাগে। বাংলোয় সবগুলি ঘর ব্যাপক পরিমানে ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যটক নেই তাই জাতীয় উদ্যান বন্ধ বলেই বড় অঘটন এড়ানো গিয়েছে। কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল, সে নিয়ে যদিও এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিটের ফলেই এই ঘটনা ঘটেছে।

হলোং বাংলোর কাছেই বন আধিকারিক ও বনকর্মীদের কোয়ার্টার। তারপরেও কীভাবে এত বড় অগ্নিকাণ্ড ঘটল, সে নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। ২০১৪ সালে অভয়ারণ্য থেকে জাতীয় উদ্যানের তকমা পেয়েছিল জলদাপাড়া। সময়ের সঙ্গে হলোং বাংলোর জনপ্রিয়তা অনেকাংশেই বেড়েছে। তবে আপাতত সেই হলোং বাংলো বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত।

আরও পড়ুন- ধোনির সঙ্গে এক আসনে রোনাল্ডো, ছবি পোস্ট ফিফার

 

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...