Friday, March 13, 2026

হারের লজ্জা-গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থীকেই সাসপেন্ড করল দল

Date:

Share post:

লোকসভা ভোটে (Loksabha Election) বাংলায় লজ্জাজনক ফলাফলের পর এবার নতুন দাদাগিরি শুরু বিজেপির (BJP)। এমনিতেই রাজ্যে সংগঠনের হাল তলানিতে। দলের মধ্যেই ভোট মিটতেই শুরু হয়েছে একে অপরকে দোষারোপের পালা। লোকসভার ফল বেরনোর পর থেকে বিজেপির তরফে রাজ্যের একাধিক জায়গায় দলের বিক্ষুব্ধদের বিরুদ্ধে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ করা হয়েছিল, তার মধ্যে ছিল ডায়মন্ড হারবার (Diamond Harbour) কেন্দ্রও। মঙ্গলবার বিজেপি নেতা বিপ্লব দেবের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল ডায়মন্ড হারবার কেন্দ্রের অন্তর্গত আমতলায় গেলে, তাঁদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন দলেরই আক্রান্ত কর্মী-সমর্থকরা। বেশ কিছুক্ষণ এই পরিস্থিতি চলে। এই ঘটনায় বেজায় অসন্তুষ্ট হন বিজেপির কেন্দ্রীয় দলের নেতারা।

এরপরই নিজেদের দোষ আড়াল করতেই মঙ্গলবার রাতে দল থেকে বরখাস্ত করা হল ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ববিকে। ইতিমধ্যে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের সই করা একটি চিঠি তাঁকে ধরিয়ে দেওয়া হয়েছে। যদিও অভিজিৎ দাস ববি জানিয়েছেন, তিনি সেরকম কোনও চিঠি পাননি। চিঠিতে বলা হয়েছে, ১৮ জুন ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে হওয়া বৈঠকে তিনি যোগ দেননি। এছাড়া আক্রান্তদেরও তিনি যেতে বাধা দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাও করা এবং ডায়মন্ড হারবার জেলা অফিসে বিশৃঙ্খলা তৈরির অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছে। আর সেকারণেই তাঁর বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিল দল। রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানানো হয়েছে। এই চিঠি পাওয়ার একসপ্তাহের মধ্যে তার উত্তর দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য ভোট মিটতেই ডায়মন্ড হারবারের আক্রান্ত বিজেপি কর্মীদের অনেকেই বিজেপি নেতা অভিজিৎ দাস ববির বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। অভিজিৎ দাসের অভিযোগ ছিল বিজেপির জেলা নেতৃত্ব আক্রান্তদের পাশে থাকছেন না। আর মঙ্গলবার বিপ্লব দেবের নেতৃত্বে কেন্দ্রীয় প্রতিনিধি দল ডায়মন্ড হারবারে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান বিজেপির আক্রান্ত কর্মী ও সমর্থকরা। এবার সেই বিষয় ধামাচাপা দিতেই লোকসভা ভোটে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে রেকর্ড ব্যবধানে হার হজম করতে হয়েছে তাঁকে। আর তারপরই রাজনৈতিক প্রতিহিংসার কারণে নয়া নাটক।


spot_img

Related articles

ভারতীয় ফুটবলে শোকের ছায়া, প্রয়াত এআইএফএফের প্রাক্তন সচিব

প্রয়াত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রাক্তন সচিব কুশল দাস। শুক্রবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ...

মহুয়ার বিরুদ্ধে মামলায় ধাক্কা CBI-এর: চার্জশিটে সুপ্রিম স্থগিতাদেশ, বিজেপি সাংসদের কাছে জবাবদিহি

সংসদে বিজেপি বিরোধী স্বর চেপে দেওয়ার সব রকম প্রচেষ্টা করে মোদি সরকার (Modi Govt.)। কখনও বিরোধী সাংসদদের অভিবেশন...

রাজ্যে এসেই বেলুড় গেলেন জ্ঞানেশ, তবুও ৯১ সন্ন্যাসী ‘বিচারাধীন’!

বাংলায় নির্বাচন নিয়ে প্রাথমিক প্রস্তুতি সারতে এসে জোর গলায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) দাবি...

ব্রিগেডের মোদির সভার জেরে শনিবার কলকাতায় যান নিয়ন্ত্রণ

জেলায় জেলায় বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি উপলক্ষ্যে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সফর ও ব্রিগেড সমাবেশকে ঘিরে...