Tuesday, June 23, 2026

ঝাড়খণ্ডে পালিয়েও রেহাই মিলল না, পুলিশের জালে দুষ্কৃতী সোনা

Date:

Share post:

শহরের বুকে গুলি চালিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা কুখ্যাত দুষ্কৃতী সোনাকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। মঙ্গলবার রাতে প্রতিবেশি রাজ্যের জামসেদপুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। কী নিয়ে মির্জা গালিব স্ট্রিটে দুই গোষ্ঠীর মধ্যে শুক্রবার মধ্যরাতে শুটআউটের ঘটনা ঘটেছিল, তা নিয়ে তদন্তে পুলিশ।

মির্জা গালিব স্ট্রিটে শুক্রবার মধ্যরাতে শুটআউটের ঘটনা ঘটে। এগলাস বেগ নামে এক যুবক আহত হয়। ঘটনায় শহর থেকেই চারজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তবে মূল অভিযুক্ত মহম্মদ ফাইজ উদ্দিন ওরফে সোনা অধরাই ছিল। তাঁর আদি বাড়ি বিহারের দ্বাভাঙায়, তার উপরও নজর রাখে পুলিশ। এরপরই মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়।

নব্বইয়ের দশকে শহরে দুটি খুনের ঘটনায় গ্রেফতার হয়েছিল সোনাকে। তিলজলার কুখ্যাত দুষ্কৃতী গব্বরের ছায়ায় শিক্ষা পেয়ে গব্বরের গ্রেফতারির পর এলাকা দখলে নিজেই একটি দল তৈরি করে। পুলিশের অনুমান, বাইক ও ওভারটেক নিয়ে ঝামেলার সূত্রপাত হলে এর পিছনে কোনও অন্য উদ্দেশ্য থাকতে পারে।

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...