Thursday, April 2, 2026

স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি! উত্তর সিকিমে ১১৭৮ পর্যটককে উদ্ধার প্রশাসনের, আটক আরও ৯১

Date:

Share post:

সাতদিন আটকে থাকার পর অবশেষে আশার আলো! ইতিমধ্যে বাড়ির পথে রওনা দিয়েছেন সিকিমে (Sikkim) আটকে থাকা বেশিরভাগ পর্যটক (Tourist)। মঙ্গলবার লাচুং (Lachung) থেকে প্রায় ১১৭৮ জন পর্যটককে উদ্ধার করেছে সিকিম প্রশাসন। তবে এখনও আটকে রয়েছেন কমপক্ষে ৯১ জন। আবহাওয়ার পরিস্থিতি ঠিক থাকলে বুধবারের মধ্যে তাঁদেরকেও উদ্ধারের বিষয়ে আশাবাদী প্রশাসন।

তবে সিকিমে যে আরও কয়েকদিন দুর্যোগ চলবে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি হয়েছে সেখানে। তার জেরে একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসের কারণে পর্যটকরা আটকে পড়েছেন। বিপর্যস্ত জনজীবন।

চারদিন পর সোমবার আবহাওয়ার কিছুটা উন্নতি হতে শুরু করে। এরপরই উদ্ধারে নামে সিকিম প্রশাসন। কিন্তু ক্রমাগত বৃষ্টি আর ধসে বার বার বাধা পাচ্ছিল উদ্ধারকাজ। কিন্তু শেষমেশ সেই কাজ জোরকদমে শুরু হয়েছে। গত বুধবার থেকে সিকিমে প্রবল বৃষ্টি শুরু হয়। এদিকে খারাপ আবহাওয়ার কারণে আকাশপথে উদ্ধার করা সম্ভব হয়নি। ফলে পর্যটকদের উদ্ধার করতে হয়েছে সড়কপথে। মঙ্গলবার মংগন থেকে প্রায় মিনিট ৪৫ হেঁটে নিরাপদ জায়গায় যেতে পেরেছেন ১০৬০ জন পর্যটক। এছাড়াও উত্তর সিকিমের অন্যান্য জায়গা থেকেও পর্যটকের বের করতে পেরেছে প্রশাসন।

ইতিমধ্যে বিপর্যয়ের জেরে সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের সড়কপথের যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে। একাধিক জায়গায় বড় বড় পাথর ধসে পড়ায় রাস্তার বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পরিবহণ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন।


Related articles

কমিশনের নির্দেশে রদবদল! সরলেন মালদহের কমিশনার, দায়িত্বে গুলাম আলি আনসারি

বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল শুরু করেছিল নির্বাচন কমিশন। গত কয়েক সপ্তাহে শীর্ষ...

মালদহ-কাণ্ডে নবান্নের তৎপরতায় সন্তুষ্ট কমিশন, আইনশৃঙ্খলায় কড়া নজর রাজ্যের

মালদহের কালিয়াচকের সাম্প্রতিক অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক ও পুলিশ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন মুখ্য নির্বাচন...

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...