Tuesday, March 31, 2026

কালো চশমায় চোখ ঢেকে ইডি দফতর থেকে বেরোলেন ঋতুপর্ণা

Date:

Share post:

সাড়ে ৪ ঘণ্টার জিজ্ঞাসাবাদের শেষে চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে ইডি (ED)দফতর থেকে বেরোলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। জানালেন তাঁকে যে নথি দিতে বলা হয়েছিল তিনি তা জমা দিয়েছেন। আপাতত তাঁকে আর ডাকা হয়নি। রেশন মামলা নিয়ে তিনি স্পষ্ট জানান যে এই সংক্রান্ত কোনও ব্যাপারের সঙ্গে তিনি জড়িত নন। অভিনেত্রীর আইনজীবী বিপ্লব গোস্বামী জানান, ঋতুপর্ণা একটা ছবি কো প্রডিউস করেছিলেন সেই টাকার উৎস জানার জন্য তাঁকে তলব করা হয়েছিল। সেই টাকা তাঁরা অলরেডি ফিরিয়ে দিয়েছেন। এর সঙ্গে বাকিবুর রহমান বা জ্যোতিপ্রিয় মল্লিক সংক্রান্ত কোনও কানেকশন নেই। এমনকি সমনেও এনাদের নামের উল্লেখ ছিল না।

টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এর আগেও ইডির তলব পেয়েছিলেন এবং সহযোগিতা করেছিলেন। এবারে বিদেশে থাকার কারণে প্রথমবার হাজির হতে না পারলেও বুধবার দুপুর ১টা নাগাদ সল্টলেকের CGO কমপ্লেক্সে হাজির হন। কেন্দ্রীয় এজেন্সির দফতরে প্রবেশের সময় তাঁকে যথেষ্ট হাসিখুশি লাগলেও বিকেলে যথেষ্ট অস্বস্তিতে ছিলেন তিনি। অন্তত তাঁর আচরণে তেমনটাই মনে হয়েছে। চোখ ঢাকা ছিল কালো চশমায়, মিডিয়ার সামনে মেজাজও হারিয়েছেন ‘অযোগ্য’ অভিনেত্রী। যদিও ঋতুপর্ণা এবং ইডি আধিকারিকরা একে অন্যের সঙ্গে সহযোগিতা করেছেন বলেন জানিয়েছেন নায়িকার আইনজীবী।

 

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...