Saturday, April 4, 2026

নথি দিয়ে ইডি দফতরে ঋতুপর্ণার হিসাবরক্ষক, নায়িকার আসা নিয়ে জল্পনা

Date:

Share post:

রেশন মামলায় কেন্দ্রীয় এজেন্সির নোটিশে সাড়া দেবেন কি ‘অযোগ্য’ অভিনেত্রী? বুধের সকাল থেকে এই প্রশ্নই ঘোরাফেরা করছে। ৫ জুন বিদেশে থাকায় ইডির (ED) তলব এড়িয়ে গেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। পরবর্তীতে অবশ্য জানা যায় তিনি কিছুটা সময় চেয়ে নিয়েছেন কেন্দ্রীয় এজেন্সির থেকে। এরপর ১৯ জুন অর্থাৎ আজ বুধবার তাঁকে তলব করা হয়। জানা যাচ্ছে নথি নিয়ে কিছুক্ষণ আগেই সল্টলেকে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছেন অভিনেত্রীর অ্যাকাউন্টেন্ট। কানাঘুষো শোনা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হতে পারেন ঋতুপর্ণা নিজেই।

টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী এর আগেও ইডির প্রশ্নের মুখোমুখি হয়েছেন। রোজভ্যালি কাণ্ডে তাঁকে যখন তলব করা হয় তিনি হাজির হয়েছিলেন। যদিও রেশন মামলা সংক্রান্ত কোন বিষয়ের সঙ্গে তিনি যুক্ত নন বলে আগেই জানিয়েছেন ঋতুপর্ণা। ED সূত্রে খবর এই মামলায় গ্রেফতার হওয়া এক অভিযুক্তের সঙ্গে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর আর্থিক লেনদেনের তথ্য মেলার কারণেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...