Friday, June 26, 2026

মোদি-শাহর শেয়ার কেলেঙ্কারি! পূর্ণাঙ্গ তদন্তের দাবি তৃণমূলের

Date:

Share post:

এক্সিট পোল এবং সেটা দেখে হঠাৎ করে শেয়ার বাজারে পারদের উত্থান- নামে মোদি-শাহ তথা বিজেপির শেয়ার কেলেঙ্কারির নিরপেক্ষ তদন্ত দাবি করল তৃণমূল। বুধবার দিল্লিতে সংবাদিক বৈঠকে করে এই দাবি তোলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার দুই সাংসদ সাগরিকা ঘোষ (Sagarika Ghosh) এবং সাকেত গোখলে (Saket Gokhle)। তাঁরা জানান, তদন্তে যদি প্রমাণিত হয় যে এই কেলেঙ্কারিতে লাভবান হয়েছেন বড় অঙ্কের বিনিয়োগকারীরা, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন ছোট বিনিয়োগকারীরা, তাহলে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করবে তৃণমূল।

এই ভয়াবহ শেয়ার কেলেঙ্কারিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দুই সাংসদ জানান, দলের পক্ষ থেকে বিষয়টিকে সংসদে এবং সুপ্রিম কোর্টে (Supreme Court) নিয়ে যাওয়া হবে। তাঁদের অভিযোগ, মঙ্গলবার মুম্বইতে (Mumbai) সেবির (SEBI) কর্তাদের সঙ্গে দেখা করে এব্যাপারে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হলেও সেবির পক্ষ থেকে লিখিত কোনও উত্তর বা আশ্বাস দেওয়া হয়নি। শুধুমাত্র মৌখিকভাবে বলা হয়েছে, বিষয়টি দেখব।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে-সহ বিরোধীদের একটি প্রতিনিধি দল মঙ্গলবার সেবিকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে এক্সিট পোল এবং শেয়ার কেলেঙ্কারির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান। তৃণমূলের ৩ সাংসদের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন উদ্ধব ঠাকরের শিবসেনার সাংসদ অরবিন্দ সাবন্ত, শরদ পাওয়ারের এনসিপির নেত্রী বিদ্যা চহ্বান। সেবির দফতরের সামনেই বুথ ফেরত সমীক্ষা ও শেয়ারবাজারের অস্থিরতা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে শ্লোগান দেন তাঁরা। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আমরা সেবির চেয়ারপার্সনের দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তিনি ছিলেন না। সেবির ৩ কর্তা তদন্তের দাবি শুনে মিষ্টি হাসি দিয়ে ছেড়ে দিয়েছেন। কল্যাণের মন্তব্য, আমরা জানি সেবির এখানে কিছু করার নেই। কারণ তাঁরা মোদি-শাহর বিরুদ্ধে তদন্ত করতে পারবেন না। কিন্তু তৃণমূল স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, তারা শেষ দেখে ছাড়বে। কারণ তৃণমূল প্রথমেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল, ভুয়ো বুথ ফেরত সমীক্ষা দেখিয়ে শেয়ার বাজার তুঙ্গে তুলে দিয়ে অনেকেই বড় অঙ্কের লাভ করেছে। এনডিএ শরিক চন্দ্রবাবু নাইডুর আত্মীয়রাও যথেষ্ট লাভবান হয়েছেন। সব মিলিয়ে সেবিকে চূড়ান্ত চাপে ফেলে দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- দিল্লিতে ও নয়ডায় তীব্র তাপপ্রবাহে ৭২ ঘণ্টায় মৃত ১৫

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...