Thursday, June 25, 2026

আরও একবছর লাল-হলুদে ক্লেটন

Date:

Share post:

কথা আগেই পাকা হয়ে গিয়েছিল, আজ পড়ল শিলমোহড়। আরও একবছর ইস্টবেঙ্গল এফসিতে রয়ে গেলেন অধিনায়ক ক্লেটন সিলভা। এদিন এমনটাই জানাল লাল-হলুদ কর্তৃপক্ষ। এদিকে ইস্টবেঙ্গলে আরও একবছর থেকে উচ্ছ্বসিত ক্লেটন।

ক্লেটনকে নিয়ে এদিন ইস্টবেঙ্গল হেড কোচ কার্লোস কুয়াদ্রাত বলেন, “গত দুই মরশুম ধরে ক্লেটন আমাদের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রয়েছেন এবং দলকে যোগ্য উপায়ে নেতৃত্ব দিচ্ছেন। ওর গোল আমাদের গুরুত্বপূর্ণ কিছু জয় এনে দিয়েছে। ইস্টবেঙ্গল সমর্থকরা সারাজীবন মনে রাখবে সুপার কাপ ফাইনালে অতিরিক্ত সময়ের সেই গোলটা, যা আমাদের জাতীয় স্তরে ১২ বছরের খরা কাটিয়েছিল। আমরা ওর মত একজন উচ্চমানের পেশাদার খেলোয়াড়ের সঙ্গে কাজ চালাতে পেরে খুশি।”

এদিকে ইস্টবেঙ্গলে রিটেইন হয়ে উচ্ছ্বসিত ক্লেটন । তিনি বলেন, “আমি উচ্ছ্বসিত এই দুর্দান্ত ক্লাবের সঙ্গে নিজের সফর জারি রাখতে পেরে। আমি আমাদের সমর্থক ও আমাদের লোগোর জন্য নিজের সেরা দিয়ে এসেছি সব সময়ে। ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপ জেতাটা আমার কেরিয়ারের অন্যতম সেরা মুহুর্ত হয়ে থাকবে। একটা দীর্ঘ মরশুম অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের বরাবরের মত সমর্থন করতে থাকুন। জয় ইস্টবেঙ্গল।“

গত মরশুমের সুপার কাপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন ক্লেটন। এর পাশাপাশি গত আইএসএলে ইস্টবেঙ্গলের হয়ে সব থেকে বেশি গোল করেছেন ক্লেটন। যার ফলে ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আরও এক বছর ধরে রাখল ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- ফিফা র‍্যাঙ্কিং-এ অবনতি ভারতের, নামল তিন ধাপ


Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...