Wednesday, June 24, 2026

সাংসদের পর যুবক! চিকিৎসা করাতে কলকাতায় এসে নিখোঁজ বাংলাদেশি নাগরিক

Date:

Share post:

সাংসদ খুনের রেশ কাটতে না কাটতেই ফের কলকাতা (Kolkata) থেকে উধাও বাংলাদেশি (Bangladeshi ) যুবক। মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল থেকে আচমকাই তিনি নিখোঁজ হয়ে যান বলে সূত্রের খবর। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে অভিযোগ পেয়েই বাংলাদেশি যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, নিখোঁজ যুবকের নাম মহম্মদ দেলওয়ার হোসেন (২৩)। তিনি বাংলাদেশের পাবনা জেলার বাসিন্দা। চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে কলকাতায় এসেছিলেন দেলওয়ার। মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে থাকছিলেন তিনি। কিন্তু বুধবার রাত থেকেই নিখোঁজ বছর তেইশের ওই যুবক। তবে আওয়ামী লীগের সাংসদ আনোয়ারুল আজিমের খুনের পর কলকাতা থেকে যুবক গায়েব হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে।


তবে আশেপাশের হোটেলগুলিতে কথা বলে পুলিশ জানতে পেরেছে অনক সময় বাংলাদেশ থেকে আসা বহু ব্যক্তি হোটেলে চেক আউট না করেই ফিরে যান। তবে বাংলাদেশের সাংসদ খুন হওয়ার পর আতঙ্কে রয়েছে হোটেল কর্তৃপক্ষ। চিকিৎসা করাতে এসে কেন নিখোঁজ হয়ে গেলেন বাংলাদেশের এই যুবক তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। উল্লেখ্য, গত মাসের শেষের দিকে কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ হয়ে যান বাংলাদেশের ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। নৃশংসভাবে খুন করে তার দেহ খন্ড বিখন্ড করে নানা জায়গায় ছড়িয়ে দেয় দুষ্কৃতীরা।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...