Saturday, April 4, 2026

আইসক্রিমে গেঁ.থে থাকা কা.টা আঙুল কারখানা কর্মীরই! DNA টেস্টের রিপোর্টের অপেক্ষায় পুলিশ

Date:

Share post:

অনলাইনে অর্ডার করা আইসক্রিমে মানুষের কাটা আঙুল পাওয়ার খবরে চাঞ্চল্য ছড়িয়েছে দিন কয়েক আগেই। মুম্বইয়ের পশ্চিম মালাডের বাসিন্দা পেশায় চিকিৎসক এক যুবক নামী কোম্পানির আইসক্রিম অর্ডার করেছিলেন অনলাইনে। সেই আইসক্রিমে কামড় বসানোর সময় খেয়াল করেন নখ সমেত একটি কাটা আঙুল রয়েছে আইসক্রিমের ভিতর। ভিডিয়ো করে সোশ্য়াল মিডিয়ায় সেই ছবি পোস্ট করলে মুহূর্তের মধ্য়ে তা ভাইরাল হয়ে যায়। প্রশ্ন ওঠে ওই কাটা আঙুলটি কার? কাটা আঙুলটি নিয়ে জল্পনার মাঝেই পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য় এসেছে।প্রাথমিক ভাবে পুলিশের দাবি, ওই আঙুল পুণের আইসক্রিম কারখানার এক কর্মীর । সম্প্রতি পুণের ইয়াম্মো আইসক্রিমের কারখানায় এক কর্মীর আঙুল কেটে গিয়েছিল বলে জানতে পারে পুলিশ। তদন্তে জানা গিয়েছে, যেদিন ওই কর্মীর আঙুল কেটে গিয়েছিল সেই দিনই আইসক্রিমটি প্যাক করা হয়েছে। পুলিশ ওই আঙুলটি DNA টেস্টের জন্য পাঠিয়েছে। DNA টেস্টের রিপোর্ট আসলেই নিশ্চিত হওয়া যাবে ওই আঙুলটি আইসক্রিম ফ্য়াক্টরির কর্মীর নাকি অন্য কারও। আইসক্রিমটি Yummo’s Butterscotch,যার পেরেন্ট কোম্পানি Walko QSR Company Pvt Ltd।
গত বুধবার ২৬ বছর বয়সী ব্রান্ডন ফেরাও এই ভয়ংকর ঘটনার শিকার হন। আইসক্রিমের ভিতরে মানুষের কাটা আঙুল দেখতে পেয়ে আঁতকে ওঠেন তিনি। আইসক্রিম খেতে গিয়ে এই ভয়ংকর অভিজ্ঞতার পর তিনি মালাড থানায় অভিযোগ দায়ের করেন। যুবক জানিয়েছিলেন, ‘কিছুটা আইসক্রিম খাওয়ার পর মুখের পর শক্ত কিছু একটা ঠেকে। প্রথমে ভেবেছিলাম হয়তো বাদামের চুকরো বা চকোলেটের টুকরো হবে। পরে বুঝতে পারি তা আসলে মানুষের কাটা আঙুল।’ পেশায় চিকিৎসক যুবক জানিয়েছিলেন, ‘আমি পেশায় একজন চিকিৎসক। আমি জানি মানুষের শরীরের অংশ দেখতে কেমন হয়। ভালো করে লক্ষ্য করার পর বুঝতে পারি নখ সমেত মানুষের হাতের বুড়ো আঙুল সেটি।’

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...