Friday, April 3, 2026

হলং বাংলোর অগ্নিকাণ্ডে দায়ের FIR, তৈরি SIT

Date:

Share post:

হলং বাংলোতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্পেশাল ইনভেসটিগেশন টিম (SIT) তৈরি করেছে বন দফতর। দায়ের হয়েছে FIR। শর্ট সার্কিট থেকে এই আগুন বলে প্রাথমিক তদন্ত অনুমান। তবে, পূর্ণাঙ্গ তদন্ত করে দেখতে চাইছে বন দফতর (Forest Department)।জলদাপাড়ার রেঞ্জ অফিসের তরফে এই এফআইআর করা হয়েছে। ফালাকাটা থানায় এফআইআর করা হয়েছে বলে সূত্রের খবর। এ নিয়ে মামলা রুজু করেছে পুলিশ। এলাকা ঘুরে দেখছে ফালাকাটা থানার পুলিশ। আগুন লাগার সময় যে বনকর্মীরা, তাঁদের সঙ্গেও কথা বলছে পুলিশ।

জঙ্গল বন্ধ থাকার জেরে হলং বনবাংলোতে কেউ ছিলেন না বলে খবর। সেই পর্যটকশূন্য বাংলোতে কীভাবে আগুন লাগল- তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ ও বন দফতর (Forest Department) আলাদা করে তদন্ত করছে।

হলং বন বাংলো ফের সাজিয়ে তোলা হবে, না কি সেখানে অন্যকিছু হবে – সেই বিষয় নিয়েও ভাবনাচিন্তা চলছে বলে সূত্রের খবর।





Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...