Saturday, April 4, 2026

বাংলায় তৃণমূলের বিকল্প নেই! মনোনয়ন পেশ করে বললেন মুকুটমণি

Date:

Share post:

আগামী ১০ জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে আজ, বৃহস্পতিবার মনোনয়ন দাখিল করলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমনি অধিকারী। এদিন তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বর্ণাঢ্য মিছিল করে রানাঘাট মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন পত্র জমা দেন মুকুটমনি।

মনোনয়ন জমা দিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মুকুটমনি। তৃণমূল প্রার্থী বলেন, বাংলা সহ গোটা দেশজুড়ে বিজেপি ধরাশায়ী হতে চলেছে। লোকসভা ভোটের ফলাফল সেই ইঙ্গিত দিয়েছে। রানাঘাট দক্ষিণের মানুষও উপনির্বাচনে তৃণমূলকে সমর্থন করবে। মুকুটমনির আরও দাবি, রাজ্যে একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে ১০ কোটি মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে। বাংলায় তৃণমূল কংগ্রেসই শেষ কথা।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা ভোটে এই রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুটমনি অধিকারী। এবার লোকসভা ভোটের ঠিক আগে তিনি ফুল বদলে তৃণমূলে নাম লেখান। লোকসভায় রানাঘাট থেকে তাঁকে প্রার্থীও করেছিল তৃণমূল। যদিও তিনি পরাজিত হন। আর তৃণমূলের টিকিটে লোকসভায় লড়ার আগে নিয়ম মেনে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মুকুটমনি। ফলে রানাঘাট দক্ষিণ কেন্দ্রটি বিধায়ক শূন্য হয়ে যায়। এবার মুকুটমনি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী।

উপনির্বাচনে মুকুটমনির নাম ঘোষণা হওয়ার পর থেকেই তিনি আর সময় নষ্ট করেননি। প্রথমেই দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শুরু করেন বৈঠক। এরপর কিভাবে রাজনীতির ময়দানে রণকৌশল তৈরি করতে হবে সেই নিয়ে বিশেষ আলোচনা করে নেন। তারপর থেকেই দক্ষিণ বিধানসভার বিভিন্ন এলাকায় তিনি নির্বাচনী প্রচার শুরু করে দেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...