Friday, April 3, 2026

তীব্র তাপপ্রবাহ, হিটস্ট্রোকে আক্রান্ত ৪০ হাজার! মৃত্যু শতাধিকের বেশি

Date:

Share post:

গরম যেন পিছু ছাড়ছে না। গোটা দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। এর জেরেই প্রতিদিন হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। জানা গিয়েছে, সাড়ে তিন মাসে তীব্র গরমে ভারতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছে ৪০ হাজার মানুষ। এদিকে স্বেচ্ছাসেবী সংস্থা হলিস্টিক ডেভলপমেন্টের দাবি, শুধু দিল্লিতেই ১১ থেকে ১৯ জুনের মধ্যে ১৯২ জন ভবঘুরের মৃত্যু হয়েছে গরমে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ১ মার্চ থেকে ১৮ জুনের মধ্যে দেশে ৪০ হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন! এদের মধ্যে গরমের কারণে মৃত্যু হয়েছে ১১০ জনের। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আরও কিছুদিন তাপপ্রবাহ জারি থাকবে দিল্লিতে। প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিসগুলি জানিয়েছে, জুন মাসেও স্বাভাবিক তাপমাত্রাকে ছাপিয়ে গিয়েছে উত্তর ও পূর্ব ভারতের বহু শহরের তাপমাত্রা। দেশের একাধিক শহর হিট ট্র্যাপে পরিণত হয়েছে। একই সময় অসম বৃষ্টি-বন্যায় বিধ্বস্ত। সে রাজ্যে ক্ষতিগ্রস্ত প্রায় ১ লক্ষ ৬০ হাজার মানুষ। মৃত্যু হয়ছে ১৫ জনের।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...