Tuesday, March 31, 2026

এবার বিজেপির অফিসে দাঁড়িয়েই অভিষেকের ভূয়সী প্রশংসায় সৌমিত্র খাঁ

Date:

Share post:

নিজের কেন্দ্র ডায়মন্ডহারবার (Diamond Harbour) থেকে রেকর্ড মার্জিনে জিতেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুধু তাই নয়, বাকি জয়ী কেন্দ্রগুলির প্রতিটিতে অবদান রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভোট প্রচারে ডায়মন্ড হারবারের পাশাপাশি গোটা রাজ্য চষে ফেলেছিলেন অভিষেক। দিনে প্রায় তিনটে করে সভা, রোড-শো করেছেন তিনি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতই সক্রিয় ছিলেন অভিষেক। এবার রাজ্য বিজেপির সদর দফতরে দাঁড়িয়ে অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Saumitra khan)। সৌমিত্র বলেন, “আগেও বলেছি, এখনও বলছি, অভিষেক ভোটে দারুণ কাজ করেছেন। এটা আমি জোর গলায় বলছি। আমার সঙ্গে ওদের রাজ্য নেতা, জেলা নেতার কথা হয়।”

সল্টলেকের বিজেপি দফতরে দাঁড়িয়ে নিজের দল বিজেপির খারাপ ফল নিয়ে সৌমিত্র বলেন, “আমাদের সিদ্ধান্তে অনেক কিছু ভুল ছিল। কিছু চেয়ার সঠিক। কিছু চেয়ারে ভুল সিদ্ধান্ত হয়। ভোটের আগে আমার মত নেওয়া হয়নি।”

তিনি নতুন নয়, বার বার বিষ্ণুপুর থেকে জিতে সাংসদ হয়েছেন সৌমিত্র খাঁ। কিন্তু এবার তাঁকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়নি। বরং মন্ত্রিত্ব পেয়েছেন সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুর। সেই দিকে ইঙ্গিত করে সৌমিত্র বলেন, “কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে। যোগাযোগ রাখছি। পদ কীভাবে ছিনিয়ে নিতে হয় আমি জানি। সহজে কিছু পাওয়া যায় না। ছিনিয়ে নিতে হয়। চেয়ার কখনও স্থায়ী হয় না।”

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...