Wednesday, June 3, 2026

সাতটি হাই কোর্টে দায়ের নিট পরীক্ষা সম্পর্কিত আবেদনের শুনানিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার বিভিন্ন হাই কোর্টে নিট-ইউজি,২০২৪ পরীক্ষা সম্পর্কিত কথিত প্রশ্নপত্র ফাঁস এবং অসৎ আচরণের সমস্ত মামলা স্থগিত করেছে। সুপ্রিম কোর্টের অবসরকালীন বেঞ্চের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি এসভিএন ভাট্টি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এর আবেদনের উপর একটি নোটিশ জারি করেছে। সাতটি হাই কোর্টে সমস্ত নিট সম্পর্কিত পিটিশন সর্বোচ্চ ন্যায়ালয়ে স্থানান্তর করা হয়।সমস্ত আবেদনের শুনানি একসাথে শুনবে সুপ্রিম কোর্ট।

আদালতের অবসরকালীন ছুটির পর আগামী ৮ জুলাই  এ বিষয়ে পরবর্তী শুনানি গ্রহণ করবে।এখনও পর্যন্ত অবসরকালীন বেঞ্চ মোট ১৪টি আবেদনের শুনানি করেছে। এর মধ্যে ১০ টি ৪৯ জন ছাত্র এবং একটি সর্বভারতীয় ছাত্র সংগঠন দায়ের করেছে।বাকি চারটি এনটিএ জমা দিয়েছে।শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি আবেদন ছিল আদালত-নিযুক্ত তদন্ত কমিটি গঠনের। শীর্ষ আদালত বিষয়টি  বাকি পিটিশনের সঙ্গে ৮ জুলাই তালিকাভুক্ত করতে বলেছে। সুপ্রিম কোর্ট নিট কাউন্সেলিং স্থগিত করতে অস্বীকার করেছে, এবং সিবিআইকে কথিত পেপার ফাঁস এবং অসৎ আচরণের তদন্ত করার নির্দেশ দিতে অস্বীকার করেছে। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা বলেছেন যে জড়িত অন্যান্য পক্ষের কথা না শুনে সিবিআই তদন্ত হতে পারে না।

 

Related articles

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...