Friday, April 3, 2026

আজ ইউরোর দ্বিতীয় ম্যাচে নামছে ইংল্যান্ড, প্রতিপক্ষ ডেনমার্ক

Date:

Share post:

আজ ইউরো কাপের দ্বিতীয় ম্যাচে নামছে ইংল্যান্ড । আজ সাউথগেটের দলের সামনে ডেনমার্ক। সার্বিয়াকে হারিয়ে ইউরো অভিযান শুরুর পর বৃহস্পতিবার ফ্র্যাঙ্কফুর্টে নতুন লড়াইয়ে নামছে ইংল্যান্ড।ইংল্যান্ড কখনও বিশ্বকাপ বা ইউরোর মতো বড় টুর্নামেন্টে ডেনমার্কের কাছে হারেনি। তাই আরও একবার ড্যানিশদের হারিয়ে ইউরো কাপের নক আউট নিশ্চিত করতে মরিয়া গ্যারেথ সাউথগেটের দল।

ডেনমার্ক দ্বৈরথে নামার আগে ইংল্যান্ড কোচকে ভাবাচ্ছে টিমের গোল নষ্টের প্রবণতা। সার্বিয়া ম্যাচে একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হত যদি না বেলিংহ্যাম অসাধারণ গোলটি করতেন। রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডারের ফর্ম ইংল্যান্ড শিবিরে স্বস্তি আনলেও আক্রমণভাবে ফিল ফোডেনের সঙ্গে বেলিংহ্যামের জুটি জমেনি প্রথম ম্যাচে। কোচ সাউথগেট চাইছেন, বেলিংহ্যামকে সাহায্য করুন সতীর্থরা। বুধবারের অনুশীলনে খোশমেজাজেই দেখা গিয়েছে ফুটবলারদের। ইংল্যান্ড কোচ প্রথম একাদশে বদল আনতে পারেন। এই গ্রুপে দিনের অন্য ম্যাচে সার্বিয়া মুখোমুখি স্লোভেনিয়ার।

আরও পড়ুন- ‘শুক্রবার সব ফাঁস করে দেব’, বরখাস্ত হওয়ার পরই হুমকি ভারতের প্রাক্তন কোচ স্টিম্যাচের

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...