Saturday, March 21, 2026

১৫ দিনে দ্বিতীয় ভারত সফর! ‘ভারসাম্য’ রাখতে তৎপর হাসিনা

Date:

Share post:

একদিকে বাংলাদেশে ভারতের প্রতি বিদ্বেষমূলক আন্দোলন বাড়ছে। অন্যদিকে তৃতীয়বার ক্ষমতায় এসে বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের বাহানায় ফের একাধিক কার্যকলাপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। এই পরিস্থিতিতে দুদেশের সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে ফের ভারত সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেশী পাকিস্তান, চিন, মালদ্বীপ সহ এশিয়ার একাধিক দেশের সঙ্গে সম্পর্ক তলানিতে চলে যাওয়ার পরে বাংলাদেশই ভরসা মোদি সরকারের কাছে। নির্বাচনের আগে পর্যন্ত বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী বলে চিৎকার করতে থাকা অমিত শাহ, নরেন্দ্র মোদির কাছে তাই এখন হাসিনা তাই বারবার অতিথি।

নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পনেরো দিনের মধ্যে ফের একবার ভারত সফরে হাসিনা। তিস্তা জলবন্টন, গঙ্গা জলবন্টন চুক্তি সহ একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা এই সফরে। পুরোনো আলোচ্য বিষয়ে স্বাক্ষর হওয়ারও সম্ভাবনা। সেই মতো শুক্রবার বিকালেই দিল্লি পৌঁছান বাংলাদেশ প্রধানমন্ত্রী। রাজঘাটে শ্রদ্ধা জানান মহাত্মা গান্ধীর সমাধিতে।

শুক্রবারই তাঁর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক বাংলাদেশ প্রধানমন্ত্রীর। বিদেশ মন্ত্রী জয়শংকরের সঙ্গেও বৈঠক করবেন তিনি। শনিবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। এরপরই তিনি বাংলাদেশ ফিরে যাবেন।

Related articles

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...

রাজ্যপালের আমন্ত্রণ রক্ষায় সৌজন্য সাক্ষাতে লোকভবনে মুখ্যমন্ত্রী

সকালে রেড রোডে ঈদের নমাজে অংশগ্রহণের পরে শনিবার সন্ধেয় লোকভবনে (পূর্বতন রাজভবন) রাজ্যপাল আর এন রবির (R N...

উত্তরবঙ্গ দিয়ে মঙ্গলবার থেকে প্রচার শুরু তৃণমূল সুপ্রিমোর

ইস্তেহার প্রকাশ করেই জানিয়ে ছিলেন ঈদের পর থেকে জোরকদমে প্রচার শুরু হবে। সেই মতো মঙ্গলবার থেকেই জনসভা করবেন...