Tuesday, June 23, 2026

সেরা ফিল্ডারের পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত জাদেজা , মন কেড়েছে নেটিজেনদের

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে ভারতের প্রতি ম্যাচের পরই দেওয়া হচ্ছে সেরা ফিল্ডারের পুরস্কার। সব কিছু বিবেচনা করে সেরা ফিল্ডারকে বেছে নিচ্ছেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপ। রবিবারও তার ব্যতিক্রম হয়নি।  ভারত-আফগানিস্তান ম্যাচের বেছে নেওয়া হল সেরা ফিল্ডারকে। আর এই পুরস্কার পেয়েছেন রবীন্দ্র জাদেজা। আর এই পুরস্কার পেয়ে উচ্ছাওসিত জাড্ডু। আনন্দে কোচকে কোলে তুলে নেন তিনি। যেই ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। যা মন কেড়েছে নেটিজেনদের।

আফগান ম্যাচের পর, সাজঘরে আরশদীপ সিং, অক্ষর প্যাটেল, ঋষভ পন্থদের ফিল্ডিংয়ের প্রশংসা করেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ টি দিলীপ। তবে তাদেরকে টেক্কা দিয়ে সেরা ফিল্ডার হন জাদেজা। জাড্ডুর হাতে সেরা পুরস্কারের পদক তুলে দেন দলের কোচ রাহুল দ্রাবিড়। দিলীপের অনুরোধে বৃহস্পতিবার জাদেজার হাতে সেরা ফিল্ডারের পদক তুলে দেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। সেরার পুরস্কার পেতেই উচ্ছ্বাস প্রকাশ করেন জাদেজা। আনন্দে কোচকে কোলে তুলে নেন তিনি। তাঁর ওই কাণ্ড দেখে সাজঘরে উপস্থিত কেউই হাসি চাপতে পারেননি।

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

গতকাল আফগানদের বিরুদ্ধে রোহিত শর্মা এবং বিরাট ব্যর্থ হওয়ার পরেও ভারতকে লড়াই করার মতো রানে পৌঁছে দেন সূর্য। ২৯ বলে ৫৩ রান করেন তিনি। ইনিংস সাজান পাঁচটি চার এবং তিনটি ছক্কা দিয়ে। তাঁর ইনিংসে ভর করেই ১৮১ রান তোলে ভারত।আর লড়াইয়ে ফেরে টিম ইন্ডিয়া। সুর্যকে যোগ্য সঙ্গত দেন হার্দিক পান্ডিয়া। এরপর বোলারদের দাপটে জয় ছিনিয়ে টিম ইন্ডিয়া। আফগানিস্তানের বিরুদ্ধে ৪৭ রানে জয় পায় রোহিত শর্মার দল।

আরও পড়ুন- আজ ইউরোতে ডাচদের বিরুদ্ধে নামছে ফ্রান্স, মাঠে নামতে মরিয়া এমবাপে

Related articles

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...