Wednesday, May 13, 2026

ফেডারেশন কর্তাদের দিকেই তোপ স্টিম্যাচের

Date:

Share post:

বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় পর্বে যেতে না পারার কারণে ভারতীয় ফুটবল দলের কোচের পদ থেকে বরখাস্ত করা হয় ইগর স্টিম্যাচকে। এরপর থেকেই একের পর এক অভিযোগ সামনে এনেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। গতকাল নিজের সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন আজ সব সামনে আনবেন স্টিম্যাচ। আর সাংবাদিক বৈঠক করে একের পর বিস্ফোরক অভিযোগ আনলেন তিনি। ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন ডেকে ফেডারেশন কর্তাদের দিকেই তোপ দেগে বসলেন স্টিম্যাচ। ভারতের ফুটবল নিয়ামক সংস্থার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন কোচের। প্রথমে বয়েকা টাকা না মেটানোর অভিযোগ এনেছেন, দিয়েছেন হুঁশিয়ারিও। আর এবার ক্ষমতা দখলের জন্য রাজনীতি করার অভিযোগ আনলেন গুরপ্রীত সিং সান্ধুদের প্রাক্তন কোচ।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ইগর স্টিম্যাচ জানিয়েছিলেন, তিনি শুক্রবার ভারতীয় সাংবাদিকদের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ আড্ডা দেবেন।’ এই ঘোষনার পরেই মনে হচ্ছিল, ফের বিতর্কিত কিছু একটা বলতে চলেছেন ক্রোয়েশিয়ান কোচ। শুক্রবার এই নিয়ে ইগর বলেন, ‘ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রশাসকদের ভারতীয় ফুটবল সম্পর্কে কোনও জ্ঞানই নেই। ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার তাঁরা জানেন না। ওদের নজর কেবল ক্ষমতা দখল করা এবং পজিশন।’ শুধু তাই নয়, নাম করে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকেও আক্রমণ করতে ছাড়েননি স্টিম্যাচ। তাঁর রাজনৈতিক পরিচয়ের কথাও জানিয়েছেন প্রাক্তন কোচ। তিনি বলেন, ‘কল্যাণ কেবল জনপ্রিয় হওয়ারই চেষ্টা করেছে। সাম্প্রতিক মিডিয়া মিট সে কথাই বলছে। সবাই বলছেন, কল্যাণ রাজনৈতিক নেতা। কলকাতাতেই ওকে কেউ চেনে না। এমন একজনকে দরকার যে সত্যিকারের ক্ষমতাবান এবং দেশের ফুটবলকে নেতৃত্ব দিতে পারবে।’

এখানেই না থেমে স্টিম্যাচ আরও বলেন, হুমকির মুখে পড়ে অসুস্থ হয়েছেন স্টিম্যাচ। এআইএফএফ-এর পক্ষ থেকে সতর্কবার্তা পাওয়ার পরেই হার্টের অপারেশন করাতে হয়। স্টিম্যাচ বলেন, ‘এশিয়ান কাপের থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্ব অনেক গুরুত্বপূর্ণ এটাই আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু এআইএফএফ আমাকে ওয়ার্নিং পাঠিয়ে দিল। ২ ডিসেম্বর যখন আমি শেষ চিঠি পাই, তখন আমাকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়। এই ঘটনার কথা কারওরই জানা নেই। যা ঘটছিল তানিয়ে আমি অত্যন্ত বিরক্ত ছিলাম। এই ধরনের সমস্যা নিয়ে অবসাদে ভুগছিলাম। আমার হার্টে অস্ত্রোপচার করতে হয়েছিল। আমি সর্বসমক্ষে বলতে চাইনি কোনওদিনই।’

দেশের বাইরে ভারতীয় ফুটবল প্রশাসকদের কোনও ক্ষমতাই নেই। এমনটাই জানিয়েছেন স্টিম্যাচ। তাঁর বক্তব্য, ‘এএফসিতে ভারতের কোনও ক্ষমতাই নেই। এএফসিতে আরও বেশি ক্ষমতাশালী হওয়াই ফেডারেশনের লক্ষ্য।’

আরও পড়ুন- ‘ইউরোর সব চেয়ে ভালো দল স্পেন’, ইতালিকে হারিয়ে  হুঙ্কার স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে


Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...