Tuesday, March 31, 2026

পরা যাবে না ‘এলিয়েনদের পোশাক’! তাজিকিস্তানে সরকারিভাবে নিষিদ্ধ হিজাব

Date:

Share post:

তাজিকিস্তানে (Tajikistan) এবার সরকারিভাবে নিষিদ্ধ হতে চলেছে হিজাব (Hijab)। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তালিবান শাসিত আফগানিস্তানের সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত দেশটিতে বহুবছর আগেই এই সিদ্ধান্ত চালু থাকলেও সরকারিভাবে এই প্রথম সিলমোহর পড়ল। সম্প্রতি সেদেশের সংসদের উচ্চকক্ষে এই সংক্রান্ত বিল পাশও হয়েছে। তবে সরকারিভাবে সাফ নির্দেশ দেওয়া হয়েছে, খুশির ঈদ ও বকরি ঈদে রাস্তায় বেরিয়ে উদযাপনে মাততে পারবে না শিশুরা, এমন বিলও পাশ হয়েছে।

সূত্রের খবর, গত ৮ মে সংসদের নিম্নকক্ষে হিজাব সংক্রান্ত বিলটি পাশ হয়েছিল। এবার উচ্চকক্ষেও পাশ হয়ে গেল। বিলটিতে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হিজাব ‘এলিয়েনদের পোশাক’! ওই প্রথাগত পোশাক তাজিকিস্তানের সংস্কৃতির বিরোধী। পাশাপাশি ঈদের অনুষ্ঠানকেও বিদেশি সংস্কৃতি বলে উল্লেখ করা হয়েছে। আর বিলেও সেই নির্দেশ জানিয়ে দেওয়া হয়েছে।

তবে ২০২৪ সালে সরকারি ভাবে হিজাব নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলেও বহু বছর ধরেই তাজিকিস্তানে হিজাব নিষিদ্ধ। তবে তাতে কোনও সরকারি সিলমোহর ছিল না। এবার তাতে সরকারি সিলমোহর পড়ল‌। পাশাপাশি সে দেশে বড় দাড়ি রাখাও কার্যত নিষিদ্ধ।


Related articles

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...