Monday, April 13, 2026

হাই কোর্টের নির্দেশে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সময়সীমা আরও বাড়ল

Date:

Share post:

রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকার সময়সীমা আরও বাড়ল। আগামী বুধবার পর্যন্ত বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। শুক্রবার হাই কোর্টের বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী বুধবার ফের এই মামলার শুনানি হবে। এর আগে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল আজ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার। এবার সেই মেয়াদ আরও বাড়াল কলকাতা হাইকোর্ট।

হাই কোর্ট যাই নির্দেশ দিক না কেন, বাংলায় সাত দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণভাবেই মিটেছে। তারপরেও ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তি ও গোলমালের অভিযোগ তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এই পরিস্থিতিতে এবার রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা আরও বাড়াল আদালত। মামলাকারীদের আইনজীবীর যুক্তি, রাজ্যের বিভিন্ন জায়গায় এখনও অশান্তির আবহ রয়েছে এবং বহু মানুষ এখনও ঘরছাড়া। তাদের তরফে আদালতে আর্জি জানানো হয়, যাতে এই অভিযোগগুলির তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হয়। তারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমাও বাড়ানোর জন্য আর্জি জানান মামলাকারী পক্ষ।

বিচারপতি হরিশ ট্যান্ডন এদিন বলেন, বাস্তব চিত্রটি কী, তা আমরা জানতে চাই। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, অভিযোগ সত্যি কি না, তা দেখা উচিৎ। ডিজির অফিসে ৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ৮৫৯ ই-মেল এসেছে। এর মধ্যে ২০৪ টি কেস প্রকৃত ঘটনা। বাকি ১৭৯টি কেস নন কগনিজেবল। ১৭৯ টি কেসে কোনও অভিযোগ প্রকাশ পায়নি। ২০৯ মিথ্যে অভিযোগ। ৪৫টি পারিবারিক ঝামেলা। হিসেব অনুযায়ী প্রতিদিন গড়ে ২০ টি অভিযোগ বিভিন্ন রাজ্য জুড়ে হয়েছে। রাজ্য সেটা নিয়ন্ত্রণ করতে পারবে। রাজ্য মনে করছে না আরও বেশি সময় ধরে কেন্দ্রীয় বাহিনী থাকার দরকার আছে।’
দুপক্ষের বক্তব্য শোনার পরই ডিভিশন বেঞ্চ রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকার সময়সীমা বৃদ্ধি করেন।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...