Friday, April 3, 2026

আমেরিকায় বন্দুকবাজের সঙ্গে গুলির লড়াই, মৃত ৩

Date:

Share post:

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। আহত ১০ জন। তার মধ্যে দুজন পুলিশকর্মীও রয়েছেন। পুলিশের পালটা গুলিতে জখম অভিযুক্তও। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

সংবাদ সংস্থা সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে আরকানসাস প্রদেশে একটি মুদির দোকানে। দোকানে ভিড়ের মধ্যে আচমকাই গুলি চালায় দুষ্কৃতীরা। স্থানীয় আরকানসাস পুলিশ খবর পেয়েই ঘটনাস্থলে আসে। দুষ্কৃতীর সঙ্গে গুলির লড়াই হয় তাদের। জখম হয় ওই বন্দুকবাজ ট্র্যাভিস ইউজিন। তাকে ইতিমধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। কয়েকদিনের মধ্যেই তাকে আদালতে তোলা হবে।

আরাকানসাস প্রদেশের এই ফোর্ডআইস শহরে মাত্র ৩২০০ মানুষের বসবাস। সেখানে এভাবে গুলি চালানোর ঘটনায় আতঙ্ক ছড়ায়। যদিও পুলিশ দ্রুত পদক্ষেপ নেওয়ায় ঘটনা বেশি দূরে গড়াতে পারেনি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তাঁরা পুলিশি তৎপরতাকে ধন্যবাদ জানাচ্ছেন।

Related articles

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...

বাইরে থেকে ট্রেনে-বাসে লোক আনা হচ্ছে: সতর্ক করলেন মমতা, শাহের বাংলায় থাকার বাসনাকে তীব্র কটাক্ষ

বাইরে থেকে বাসে-ট্রেনে করে লোক আনা হচ্ছে। প্রশাসনে ইচ্ছাকৃত ভাবে রদবদল ঘটিয়ে অশান্তি পাকানো হচ্ছে। শুক্রবার, দলীয় প্রার্থীদের...