Saturday, April 4, 2026

দলবদলে চমক লাল-হলুদের, এবার সই করালো জোথানপুইয়াকে

Date:

Share post:

দলবদলের বাজারে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। এবার তারা সই করালো মার্ক জোথানপুইয়াকে। তিন বছরের চুক্তিক্তে জোথানপুইয়াকে সই করিয়েছে লাল-হলুদ। এদিন এমনটাই জানানো হয় ইস্টবেঙ্গলের পক্ষ থেকে। মিডফিল্ডে খেললেও প্রয়োজনে উইং হাফ এবং ডিফেন্সে খেলতে পারেন মার্ক। গত মরশুমে হায়দরাবাদ এফসিতে খেলেছিলেন তিনি। মার্ককে সই করিয়ে উচ্ছ্বসিত লাল-হলুদ কোচ কার্লোস কুয়াদ্রাত।

মার্ককে নিয়ে কুয়াদ্রাত বলেছেন, ” মার্ক প্রতিভাবান তরুণ ফুটবলার। ওর বহুমুখী প্রতিভা আমাদের দলকে বহুভাবে সাহায্য করবে। আইএসএলে খেলারও যথেষ্ট অভিজ্ঞতা আছে। কেরিয়ারের একেবারে ঠিক সময়ে ও ইস্টবেঙ্গলে আসছে। ফুটবলার হিসেবে ও আরও বড় উচ্চতায় যাবে। আমরা সঠিকভাবে ওর উন্নতি আর সাফল্যের পথ ঠিক করে দেব।“

গত মরশুমে হায়দরাবাদ এফসির হয়ে ১৮টি ম্যাচ খেলেছেন মার্ক। দলের পারফর্মেন্স তলানিতে থাকলেও মার্কের খেলা নজর কেড়েছিল অনেকের। আর সেই কারণেই এই তরুণ তুর্কিকে নিয়েছেন ইস্টবেঙ্গল হেড কোচ।

এদিকে ইস্টবেঙ্গলে সই করে মার্ক বলেন, “ইস্টবেঙ্গলের মত বড় ক্লাবে খেলা যে কোনও তরুণ ভারতীয় ফুটবলারের কাছে স্বপ্ন। কলকাতা ভারতীয় ফুটবলের মক্কা এবং আমি মুখিয়ে রয়েছি ইস্টবেঙ্গল সমর্থকদের ভালোবাসা পাওয়ার জন্য। আমি কার্লোস কুয়াদ্রাত ও ইমামি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছে কৃতজ্ঞ এমন সুযোগ দেওয়ার জন্য।“

আরও পড়ুন- তিরন্দাজিতে ইতিহাস ভারতের মহিলা কম্পাউন্ড দলের, ফের সোনা জয় বিশ্বকাপে


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...