Tuesday, April 28, 2026

তিরন্দাজিতে ইতিহাস ভারতের মহিলা কম্পাউন্ড দলের, ফের সোনা জয় বিশ্বকাপে

Date:

Share post:

তিরন্দাজিতে ইতিহাস তৈরি করল ভারতের মহিলা কম্পাউন্ড দল । তিরন্দাজি বিশ্বকাপে ফের সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা ভেনাম, অদিতি স্বামী আর প্রনীত কৌররা। শনিবার ফাইনালে এস্তোনিয়াকে ২৩২-২২৯ ব্যবধানে হারান তাঁরা। বিশ্বের এক নম্বর দল হিসাবে তুরস্কে তৃতীয় পর্যায়ের বিশ্বকাপে নেমেছিলেন জ্যোতি, অদিতি, প্রনীতরা। প্রত্যাশা মতোই সোনা জিতে শেষ করলেন তাঁরা। আর এই জয়ের ফলে এই নিয়ে তৃতীয়বার সোনা জিতে বিশ্বজয়ের হ্যাটট্রিক করল ভারত।

গত এপ্রিল মাসে চিনে প্রথম পর্যায়ের এবং মে মাসে দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় পর্যায়ের বিশ্বকাপেও সোনা জিতেছিল ভারতের মহিলা কম্পাউন্ড দল। এদিন বিশ্বের এক নম্বর দল হিসাবে তুরস্কে তৃতীয় পর্যায়ের বিশ্বকাপে নেমেছিলেন জ্যোতি, অদিতি, প্রনীতরা।  প্রথম দু’রাউন্ডে এস্তোনিয়ার তিরন্দাজেরা কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেও , তা দুরন্তভাবে সামলান ভারতীয় দল। তৃতীয় রাউন্ডে ভারতীয়দের নিখুঁত লক্ষ্যভেদের সামনে হার মানতে বাধ্য হন এস্তোনিয়ার তিরন্দাজেরা।আর এরফলে টানা তৃতীয়বার বিশ্বকাপে জয় হয় জ্যোতি, অদিতি, প্রনীতদের। যা এরআগে ভারতীয় তিরন্দাজিতে দলগত বা ব্যক্তিগত পর্যায় কোন এমন নজির নেই ।

আরও পড়ুন- মেসিকে ট্যাকল করা ফুটবলার শিকার ব.র্ণবিদ্বেষের , তদন্তে কনকাকাফ


Related articles

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...

বৈভবকে নিয়ে প্রশ্ন অলিম্পিক্সের পদকজয়ীকেও, মনুর উত্তরের পরেও শুরু বিতর্ক

চলতি আইপিএলে শুরু থেকেই চর্চায় বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে যেমন রান করছেন তেমনই মাঠের বাইরেও  খরবের শিরোনামে...

হাঁসফাঁস গরমে মিলবে স্বস্তি! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর 

আজ মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Metrological Department) বিজ্ঞপ্তি...