Tuesday, June 23, 2026

মেসিকে ট্যাকল করা ফুটবলার শিকার ব.র্ণবিদ্বেষের , তদন্তে কনকাকাফ

Date:

Share post:

এবার বর্ণবিদ্বেষের অভিযোগ উঠল কোপা আমেরিকা কাপে। বর্ণবিদ্বেষের শিকার হলেন কানাডার এক ফুটবলার। একথা জানিয়েছে কানাডা ফুটবল ফেডারেশন। কোপার প্রথম ম্যাচে নেমেছিল আর্জেন্তিনা এবং কানাডা। সেই ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারায় আর্জেন্তিনা। তারপরেই জানা যাচ্ছে, কানাডার এক ফুটবলারকে উদ্দেশ্য করে সোশাল মিডিয়ায় বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে।অভিযোগের তীর আর্জেন্তাইন সমর্থকদের দিকে। যদিও কানাডা ফুটবল সংস্থার তরফে সেই ফুটবলারের পরিচয় জানানো হয়নি।

মনে করা হচ্ছে মোইসে বোমবিটোই সেই ফুটবলার যাঁর দিকে সোশয়াল মিডিয়ায় ধেয়ে আসছে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য। মনে করা হচ্ছে, সেই ম্যাচে মোইসে ট্যাক‌ল করেছিলেন মেসিকে। আর সেই কারণেই কানাডার ফুটবলারকে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হচ্ছে। জানা যাচ্ছে, কানাডার ফুটবল সংস্থা ইতিমধ্যেই উত্তর এবং দক্ষিণ আমেরিকার ফুটবল সংস্থার কাছে অভিযোগ জানিয়েছে। তারা ফিফার কাছেও যাবে বলে জানা গিয়েছে। তদন্ত করা হবে ঘটনার। সমাজমাধ্যমে কোন কোন অ্যাকাউন্ট থেকে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়েছে, তা চিহ্নিত করা হবে। সূত্রের খবর, বোমবিটোর পাশেই দাঁড়িয়েছে কনকাকাফ। গোটা ঘটনার নিন্দা করেছে তারা। যে অ্যাকাউন্ট থেকে বোমবিটোকে সোশাল মিডিয়ায় আক্রমণ করা হয়েছে, তা তদন্ত করে দেখার জন্য কনমেবল ও ফিফার সঙ্গে একযোগে কাজ করবে বলে জানিয়েছে কনকাকাফ।

আর্জেন্তিনা-কানাডা ম্যাচের ৮২ মিনিটে বোমবিটো কড়া ট্যাকল করে বসেন লিওনেল মেসিকে। লাওতেরো মার্টিনেজের বাড়ানো বল ধরতে গিয়ে বোমবিটোর কড়া ট্যাকলের মুখে পড়েন মেসি। পরে কানাডার পেনাল্টি বক্সের কাছে মেসিকে পা ধরে যন্ত্রণায় কাতরাতে দেখা যায়। আর মনে করা হচ্ছে সেই কারণেই কানাডার ফুটবলারকে বর্ণভিদ্বেষমূলক আক্রমন করা হচ্ছে।

আরও পড়ুন- এনসিএতে বল হাতে শামি, কতটা সুস্থ ভারতীয় তারকা বোলার


Related articles

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...