Monday, April 6, 2026

এনসিএতে বল হাতে শামি, কতটা সুস্থ ভারতীয় তারকা বোলার

Date:

Share post:

২০২৩ বিশ্বকাপের পর থেকে মাঠের বাইরে মহম্মদ শামি। চোটের কারণে মাঠের বাইরে তিনি। হয়েছে অস্ত্রোপচার। খেলতে পারেননি আইপিএল-এ। এমনকি চলতি টি-২০ বিশ্বকাপেও নেই শামি। অস্ত্রোপচারের পর থেকেই নিজের ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার ছবি পোস্ট করেন টিম ইন্ডিয়ার তারকা বোলার। তবে তাঁর অনুরাগীদের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে কবে মাঠে ফিরবেন শামি? আর এই নিয়ে এবার এল বড় আপডেট। জানা যাচ্ছে, বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বল করতে শুরু করে দিয়েছেন শামি। তবে তাঁর নাকি ফিট হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে, এমনটাই সূত্ররের খবর।

এই নিয়ে শামির ছোটবেলার কোচ বদরুদ্দিন সিদ্দিক বলেন, “ শামি বোলিং শুরু করে দিয়েছে। তবে এখনও পুরো রান আপে বা পুরো কোমর ভেঙে বল করছে না। কিন্তু কোনও অস্বস্তিও নেই ওর। এটা ভালো খবর যে, ও প্র্যাক্টিস শুরু করে দিয়েছে।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “ কোনও সন্দেহ নেই যে ও তাড়াতাড়ি ভারতের জার্সিতে ফিরবে। আপনারা সোশাল মিডিয়ায় ওর শারীরিক অবস্থার উন্নতি দেখেছেন। ও খুব পরিশ্রম করেছে। তবে পূর্ণশক্তিতে শামি বল করা শুরু করে দিলে শরীর কীরকম থেকে, সেটা দেখেই পুরোটা বোঝা যাবে।“

গত বিশ্বকাপে দূরন্ত ফর্মে ছিলেন শামি। ২৪টি উইকেট নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। তারপর থেকেই ডান পায়ের গোড়ালির চোটে ক্রিকেট মাঠ থেকে দূরে শামি। গত ২৬ ফেব্রুয়ারিতে হয় শামির অস্ত্রোপচারও।

আরও পড়ুন- কেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামলেন না এমবাপে? মুখ খুললেন দেঁশ

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...