Wednesday, June 24, 2026

সরকারি দফতরে বিদ্যুতের অপব্যবহার নিয়ে কঠোর পদক্ষেপ রাজ্যের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য সরকারের বিভিন্ন দফতরে বিদ্যুতের অপব্যবহার নিয়ে কঠোর পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। বিপুল বিদ্যুৎ খরচ করেও একাধিক দফতরের বিদ্যুতের বিল দীর্ঘদিন বকেয়া রয়েছে। সেই সব দফতর অবিলম্বে বকেয়া না মেটালে আনুপাতিক হারে বাজেট ছাঁটাই করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। এই মর্মে খোদ মুখ্যমন্ত্রী অর্থসচিব মনোজ পান্থকে নির্দেশ দিয়েছেন। শীঘ্রই এই মর্মে সরকারি নির্দেশিকা জারি করা হবে বলেও খবর। মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু বিদ্যুৎ খরচই নয়, অফিসের অন্যান্য ‘বাজে খরচ’-এও রাশ টানার নির্দেশ দেওয়া হয়েছে সরকারি ভাবে। প্রতিটি নির্দেশ ঠিকমতো মানা হচ্ছে কিনা, তা দেখার জন্য একজন নোডাল অফিসারকে দায়িত্ব দিচ্ছে পূর্ত দফতর। মোদ্দা কথা হলো, সেই আগের মতো গৌরী সেনের তহবিল দিয়ে দফতর চালানোর বদলে, কর্পোরেট ধাঁচে সরকারি অফিস চালানোর চেষ্টা শুরু হয়েছে বলেই সূত্রের খবর।

আরও পড়ুন- জ্বালানি তেলেও জিএসটি! তৃতীয় মোদি সরকারের ‘নতুন’ পরিকল্পনা

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...