Monday, June 22, 2026

আজ টি-২০ বিশ্বকাপে সুপার আটে ভারতের সামনে বাংলাদেশ, ম্যাচে বৃষ্টির সম্ভবনা

Date:

Share post:

আজ টি-২০ বিশ্বকাপে সুপার আটের দ্বিতীয় ম্যাচে নামছে ভারতীয় দল। সুপার আটের লড়াইয়ে আজ টিম ইন্ডিয়ার সামনে বাংলাদেশ। সুপার আটের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে জিতেছে রোহিত শর্মার দল। আজ জিতলেই সেমিফাইলানের রাস্তা পরিষ্কার হবে ভারতের। অপর দিকে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে শাকিক উল হাসানরা। সেমিফাইনালের জন্য টিকে থাকতে জিততেই হবে তাদের। তাই দুই দলই যে আজ জয়ের লক্ষ্যে নামবে তা বলার অপেক্ষা রাখে না।

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া। এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি রোহিত শর্মারা। তবে এই টুর্নামেন্টে একটা বিষয় নিয়ে ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্ট থেকে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের, আর তা হল বিরাট কোহলির ফর্ম। আইপিএল-এ রানের দাপট দেখালেও, বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ ভারতের প্রাক্তন অধিনায়ক। গ্রুপ পর্বে মাত্র ৯ রান করেছিলেন তিন ইনিংসে। আর আগের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে করেছেন মাত্র ২৪ রান।

এদিকে আজ ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভবনা। স্থানীয় আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, সকাল ১০টার সময় ৪৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারত-বাংলাদেশ ম্যাচ সে দেশের সময় অনুযায়ী শুরু সকাল ১০.৩০ থেকেশুরু হবে । সেখানে ১১টার সময় ৫১ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১২টার সময় ৪৭ শতাংশ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অ্যাকু ওয়েদার। সারা দিন আকাশ মেঘলা থাকবে বলেও জানানো হয়েছে। সেক্ষেত্রে, ভারত-বাংলাদেশ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেলে, দুই দল এক পয়েন্ট করে পাবে। ভারতের দু’ম্যাচে হবে ৩ পয়েন্ট।

আরও পড়ুন- নেদারল্যান্ডর-এর কাছে আটকে গেল ফ্রান্স, ম্যাচে খেলেননি এমবাপে


Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...