Friday, April 3, 2026

কেন নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামলেন না এমবাপে? মুখ খুললেন দেঁশ

Date:

Share post:

গতকাল রাতে ইউরো কাপের ম্যাচে নেমেছিল ফ্রান্স। সেই ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে গোলশূন্য ড্র করে দিদিয়ের দেঁশ-এর দল। ম্যাচে একাধিক সুযোগ নষ্ট করেন গ্রীজম্যান। তবে এই ম্যাচে খেলেননি ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। এই ম্যাচে তিনি পার্থক্য তৈরি করতে পারলেও, তাঁকে বসে থাকতে হলো বেঞ্চে । গত ম্যাচে নাক ভেঙে যাওয়ায় এমবাপেকে নিয়ে কোন ঝুঁকি নিলেন না দেঁশ। তাই বেঞ্চে বসেই খেলা দেখতে হলো এমবাপেকে।

গত ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে খেলতে গিয়ে নাকের হাড় ভেঙে যায় ফরাসি অধিনায়কের। তারপর তার খেলা নিয়ে জল্পনা তৈরি হলেও, নাকে প্লাস্টার পরে, ফ্রান্সের পতাকার রঙের বিশেষ ফেস গার্ড পরে অনুশীলন করেন এমবাপে। এমনকি, নেদারল্যান্ডস-এর বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ জানিয়েছিলেন, এমবাপে এই ম্যাচে খেলতে পারেন। কিন্তু আশ্চর্যজনকভাবে গোটা ম্যাচে রিজার্ভ বেঞ্চেই বসে রইলেন ফ্রান্স অধিনায়ক। কিন্তু কেন তাকে এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলালেন না দেশঁ? এই নিয়ে মুখ খোলেন তিনি। জানালেন, চোট না পাওয়ার জন্য এমবাপেকে খেলাননি তিনি।

এই নিয়ে নেদারল্যান্ডস ম্যাচের পর দেশঁ বলেন, “প্রতিটা দিন উন্নতি করছেন এমবাপ্পে। যদি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচটা ডু অর ডাই হত, তাহলে এমবাপ্পেকে খেলানোর কথা ভাবতাম। কিন্তু সেই ঝুঁকি নিইনি। আমরা চাই উনি পুরো সুস্থ হোক। সেই কারণেই আজ ওনাকে খেলাইনি।”

আরও পড়ুন- আজ তুরস্কের বিরুদ্ধে নামছে পর্তুগাল, জয় লক্ষ্য রোনাল্ডোদের


Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...