Wednesday, June 24, 2026

‘মহারাজ’ হয়ে বলিউডে পা আমিরপুত্র জুনেইদের, প্রশংসায় পঞ্চমুখ বলিউড

Date:

Share post:

বিতর্ককে সঙ্গে নিয়েই ওটিটি প্ল্যাটফর্মে (Netflix) মুক্তি পেয়েছে আমিরপুত্র জুনেইদের (Junaid Khan) প্রথম ছবি ‘মহারাজ ‘ (Maharaj)। বাবার স্টারডাম কাজে না লাগিয়ে এতদিন লোকচক্ষুর আড়ালে থাকা জুনেইদ যেভাবে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না। ১৮৬২ সালের গল্পের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমায় সাংবাদিক কার্শন দাস মুলজির চরিত্রে আমির পুত্রের সাবলীল অভিনয় এই বায়োপিককে একটা অন্য মাত্রায় পৌছে দিয়েছে। ছেলের কাজে খুশি স্বয়ং খুঁতখুঁতে মিস্টার পারফেকশনিস্টও।

বিগত কিছু বছরে বলিউড সেভাবে বায়োপিকে আগ্রহ দেখায়নি। কিন্তু সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এই ছবিতে নজর কেড়েছেন অভিনেতারা। অন্যান্য তারকা সন্তানদের মতো প্রথম থেকেই নিজেকে লাইমলাইটে রাখেননি জুনেইদ। থিয়েটারে পুরোদস্তুর অভিনয় শিখে তারপর ক্যামেরার সামনে এসেছেন।

‘মহারাজ ‘ মুক্তি পাওয়ার কথা ছিল গত ১৪ জুন। কিন্তু মুক্তির ঠিক কয়েক ঘণ্টা আগে গুজরাট হাইকোর্ট স্থগিতাদেশ জারি করায় অবশেষে ২১ জুন নেটফ্লিক্স প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে জুনেইদের ‘মহারাজ ‘। বিতর্ক এখনও থামেনি কিন্তু সবার মন জয় করেছে আমির খানের ছেলে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...